টি-টেন লিগের প্লেয়ার্স ড্রাফটে আফিফ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ০২:৩০ পিএম

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে টি-টেন লিগের আগামী আসরের প্লেয়ার ড্রাফটে নাম উঠেছে বাংলাদেশের বাঁ-হাতি ব্যাটার আফিফ হোসেনের। টুর্নামেন্ট কর্তৃপক্ষ বিষয়টি  নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আফিফসহ আরো কিছু ক্রিকেটারের ছবি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে টি-টেন লিগের কর্তৃপক্ষ।

এবার ড্রাফট থেকে দল পেলে, দ্বিতীয়বারের মত টি-টেন লিগে খেলবেন আফিফ। এর আগে ২০২১ সালে বাংলা টাইগার্সের হয়ে খেলেছেন আফিফ। ঐ আসরে ৫ ম্যাচের ৪ ইনিংসে ৪২ রান করেন তিনি।

এদিকে, আফিফ ছাড়াও বাংলাদেশ থেকে টি-টেন লিগের ড্রাফটে নাম উঠেছে তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমানের।

আর বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে টি-টেন লিগে খেলা নিশ্চিত হয়েছে সাকিবের।

আরও পড়ুন: রানের খাতা খুলতে পারেননি সাকিব, তিন ওভারে দিলেন ২৮ রান

২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টি-টেন লিগের ষষ্ঠ আসরটি। ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার ড্রাফট।


একাত্তর/আরএ

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে যে জয়টি নিউজিল্যান্ডের কাছ থেকে প্রত্যাশিত ছিল, সেটিই তারা করে দেখিয়েছে অত্যন্ত দাপটের সাথে। মঙ্গলবার ভারতের চেন্নাইতে ১৭৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে কোনো উইকেট না হারিয়েই...
সংযুক্ত আরব আমিরাত ছেড়ে নিজ দেশ পাকিস্তানের হয়ে খেলার আজন্ম লালিত স্বপ্ন পূরণ হয়েছে উসমান খানের। এখন তার লক্ষ্য পাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ২০২৫ এশিয়ান কাপের ভেন্যু ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। বি-গ্রুপে থাকা বাংলাদেশের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই হবে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।
সিরিজের প্রথম ম্যাচে ৯২ রানে হেরেছিলো বাংলাদেশ। ফলে ১-১ সমতায় ফিরতে এই ম্যাচে জিততেই হবে শান্তদের।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর