রানের খাতা খুলতে পারেননি সাকিব, তিন ওভারে দিলেন ২৮ রান

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ০২:২২ পিএম

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরে নিজের প্রথম ম্যাচে ব্যাট-বল হাতে ভালো করতে পারেননি বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

বুধবার (২১ সেপ্টেম্বর) গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলতে নেমে ব্যাট হাতে রানের খাতাই খুলতে পারেননি সাকিব। আর বল হাতে ৪ ওভারে ৩০ রান দিয়ে ১ উইকেট নেন তিনি।

অবশ্য জ্যামাইকা তালাওয়াশের বিপক্ষে ১২ রানের জয় পেয়েছে সাকিবের গায়ানা। আসরে ৭ ম্যাচে এটি দ্বিতীয় জয় গায়ানার।

নিজেদের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে গায়ানা। শাই হোপ ও ওডেন স্মিথের ব্যাটিং নৈপুণ্যে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৮ রান করে গায়ানা।

হোপ ৬০ ও স্মিথ ১৬ বলে ৪২ রান করেন। চার নম্বরে ব্যাট হাতে নেমে নিজের মুখোমুখি হওয়া প্রথম বলেই আউট হন সাকিব।

জবাবে ব্রান্ডন কিংয়ের সেঞ্চুরিতেও ম্যাচ জিততে পারলো না জ্যামাইকা। ৬৬ বলে ১০৪ রান করেন কিং। তারপরও ১ বল বাকি রেখেই ১৬৬ রানে গুটিয়ে যায় জ্যামাইকা।

আরও পড়ুন: নারী ফুটবলারদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী, দেবেন ঘরও

বল হাতে প্রথম তিন ওভারে ২৮ রান দেন সাকিব। তবে নিজের শেষ ওভারে মাত্র ২ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। ফাবিয়ান অ্যালেনকে ১ রানে আউট করেন সাকিব।


একাত্তর/আরএ

পিএসএল খেলতে শনিবার পাকিস্তান পৌঁছেছেন সাকিব আল হাসান। তার দল লাহোর কালান্দার্সের করা সোশ্যাল মিডিয়া পোস্টের ছবিতে মি অলরাউন্ডার ধরা দিয়েছেন বেশ হাসিখুশি অবতারে। ক্রিকেটের ফেরার স্বস্তিই যেন আলো...
গোটা বাংলাদেশ পুড়ছে হামজা জ্বরে। তারকা ফুটবলারের সঙ্গে তুলনাও উঠে আসছে বাংলার নবাব সাকিব আল হাসানের। হামজা বড় না সাকিব বড়?
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
দুই অভিজ্ঞ ক্রিকেটার লিটন দাস ও সাকিব আল হাসানকে ছাড়াই ফেব্রুয়ারিতে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামবে বাংলাদেশ দল। 
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর