টি-টোয়েন্টি এশিয়া কাপের নারী দল ঘোষণা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৩ পিএম

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশসহ এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে এশিয়ার অন্য দল ভারত, পাকিস্তান, শ্রীলংকা, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। খবর বাসস

আগামী মাসে সিলেটে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে হাতের ইনজুরি কাটিয়ে বাংলাদেশ দলে ফিরেছেন পেসার জাহানারা আলম। ইনজুরির কারনে সদ্য শেষ হওয়া আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে পারেননি জাহানারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের স্কোয়াড থেকে বাদ পড়েছেন শারমীন আক্তার সুপ্তা এবং মারুফা আক্তার। দু’জনই স্টান্ড-বাই তালিকায় আছেন। তাদের সাথে ঐ তালিকায় আরও আছেন- নুজহাত তাসনিয়া ও রাবেয়া খান।

এ ছাড়াও আসন্ন এশিয়া কাপ দিয়ে আবারও দলে ফিরলেন বাঁ-হাতি পেসার ফারিয়া ইসলাম তৃষ্ণা। গত মার্চে সর্বশেষ দেশের হয়ে ওয়ানডে ফরম্যাটে খেলেছিলেন তিনি।

আগামী পহেলা অক্টোবর থেকে সিলেটে শুরু হবে নারী এশিয়া কাপ ক্রিকেটের অষ্টম আসর। ৭টি দলকে নিয়ে এবারের আসর অনুষ্ঠিত হবে। লিগ পদ্ধতিতে একে-অপরের মুখোমুখি হবে অংশ নেয়া দলগুলো। ১৫ অক্টোবর ফাইনাল দিয়ে পর্দা নামবে নারী এশিয়া কাপের।

টুর্নামেন্টের প্রথম দিনই থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০১৮ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত সবশেষ আসরের ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মত শিরোপা জিতেছিলো বাংলাদেশ।

সম্প্রতি নারী বিশ্বকাপ বাছাই পর্বে টানা দ্বিতীয়বারের মত আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। বাছাই পর্বে দলকে নেতৃত্ব সুলতানা জ্যোতির নেতৃত্বেই এশিয়া কাপের শিরোপা ধরে রাখার মিশনে নামবে বাংলাদেশ।

এশিয়া কাপে বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শামিমা সুলতানা, ফারাজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মন্ডল, সালমা খাতুন, সোবহানা মুস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা ও সোহেলি আক্তার।

স্ট্যান্ড-বাই:মারুফা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, নুজহাত তাসনিয়া ও রাবেয়া খান।


একাত্তর/আরবিএস  

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর