মশাল জ্বালিয়ে সাফজয়ী পাঁচ পাহাড়ি কন্যাকে বরণ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০১:১৩ পিএম

স্থানীয় গ্রামের শত শত নারী-পুরুষ সাফজয়ী পাহাড়ের ৫ কন্যাকে তিন কিলোমিটার সড়কে মশাল জ্বালিয়ে ভালবাসায় সিক্ত করে বরণ করে নিয়েছেন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জেলার ঘাগড়া ইউনিয়নের মঘাছড়ি এলাকায় সাফ জয়ী পাহাড়ের ৫ কন্যা রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা এবং আনাই মগিনী ও আনুচিং মগিনীরা আসলে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় কৃতী এ ফুটবলারদের কোচ এবং স্কুলের শিক্ষকসহ গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। খবর বাসসের।

গ্রামের মানুষের ভালোবাসায় সিক্ত সাফ জয়ী ঋতুপর্ণা চাকমা বলেন, গ্রামবাসী আমাদের এভাবে বরণ করে নেবে আমরা কখনো কল্পনাও করিনি। আমরা গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞ।

মনিকা চাকমা বলেন, আমরা আমাদের শিক্ষকদের কারণে আজ সফলতা পেয়েছি। তাদের কাছে আমরা সবাই অনেক কৃতজ্ঞ। আমাদের শিক্ষক ও গ্রামবাসী আমাদের ফুল ও মশাল জ্বালিয়ে যেভাবে বরণ করে নিয়েছেন, তা সারা জীবন মনে থাকবে।

আনাই মগিনী বলেন, আমার বাড়ি খাগড়াছড়ি হলেও আমি পড়াশোনা করেছি রাঙ্গামাটির ঘাগড়া স্কুলে। এখানে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও শিখেছি। সাফ বিজয়ের পর দেশের মানুষের এত ভালবাসা পেয়ে  আমরা সত্যিই খুবই অভিভূত। এ ভালবাসার প্রতিদান হিসেবে আমরা ভবিষ্যতেও দেশের পতাকা সফলতা এনে দিয়ে বিশ্ব দরবারে তুলে ধরবো।

নিজের হাতে গড়ে তোলা পাহাড়ের এ কৃতী ফুটবলারদের সাফল্যে গর্বিত তাদের কোচ এবং স্কুলের শিক্ষাগুরুরা।

স্কুল শিক্ষক শশী মোহন চাকমা বলেন, স্কুল পর্যায়ে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের মাধ্যমেই মূলত রুপণা-ঋতুপর্ণাদের প্রতিভা ফুটে উঠে। তাদের এ অর্জনে আমরা শিক্ষক হিসেবে গর্বিত।

রপণা-ঋতুপর্ণাদের কোচ বীরসেন তঞ্চগ্যা অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমি প্রাইমারি স্কুলে থাকাকালে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে রানারআপ দলের এ পাঁচজন নিয়ে ছিলাম। সেই থেকে একসঙ্গে পথচলা শুরু।

তিনি আরো বলেন, রুপণা, ঋতুপর্ণাসহ পাহাড়ের ৫ কৃতী ফুটবলার আমাদের দেশের সম্পদ। আমাদের হাতে গড়ে উঠা এ খেলোয়াড়দের সাফল্যে আমরা পাহাড়বাসী সবাই আনন্দিত। তাদের অর্জনে আমাদের দায়িত্ব আরো বেড়ে গছে। পাহাড়ে আরো অনেক মেধাবী ফুটবলার রয়েছে তাদেরকে রপণা-ঋতুপর্ণাদের মতো গড়ে তুলতে আমরা আরো আন্তরিকভাবে কাজ চালিয়ে যাব।

পাহাড়ের কৃতী ফুটবলারদের আগমনের খবর পেয়ে বুধবার রাতে বিভিন্ন দুর্গম এলাকা থেকে রুপণা-ঋতুপর্ণা, আনাই মগিনীদের দেখেতে ছুটে আসেন পাহাড়ি- বাঙ্গালী বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। এযেন ভালোবাসার বিশাল এক বহিঃপ্রকাশ। পরে গ্রামবাসী পাহাড়ের এ ৫ কন্যাকে মশাল জ্বালিয়ে আলোর পথে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। তারা যেন ভবিষ্যতেও সারা বাংলাদেশকে সাফল্যের আলোয় আলোকিত করতে পারে এমন প্রত্যাশায়।

আরও পড়ুন: টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষস্থান হারালেন সাকিব

উল্লেখ্য, সাফ জয়ী পাহাড়ের পাঁচ কৃতী ফুটবলারের মধ্যে রুপণা ও ঋতুপর্ণার বাড়ি রাঙ্গামাটিতে এবং মনিকা, আনাই ও আনুচিংয়ের বাড়ি খাগড়াছড়ি জেলায়। তারা সবাই ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

একাত্তর/আরএ

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর