টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে শীর্ষস্থান হারালেন সাকিব

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১১:০১ পিএম

টি-টোয়েন্টি অলরাউন্ড র‌্যাংকিংয়ে শীর্ষস্থান হারালেন সাকিব আল হাসান। আর সাকিবকে পেছনে ফেলে শীর্ষস্থানে ফিরেছেন আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবি। 

আইসিসির সবশেষ প্রকাশিত টি-টোয়েন্টি র‌্যাংকিং থেকে জানা গেছে এসব তথ্য। এতে ব্যাটার তালিকায় ১১ ধাপ এগিয়ে বাংলাদেশের পক্ষে সেরা অবস্থানে আফিফ হোসেন।

সাম্প্রতিকালে কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেননি সাকিব ও নবি। সবশেষ এশিয়া কাপেই তারা আন্তর্জাতিক ম্যাচ খেলেন। 

মঙ্গলবার রাতে শেষ হওয়া আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলেননি সাকিব। সেই প্রভাব পড়েছে তাঁর র‌্যাংকিংয়ে। 

২৪৩ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে নেমে গেছেন সাকিব। আর ২৪৬ রেটিং নিয়ে শীর্ষে উঠেছেন নবি। ব্যাটারদের তালিকাতেও তিন ধাপ পিছিয়ে ৭৬তম স্থানে সাকিব।

টি-টোয়েন্টিতে ব্যাটার হিসেবে ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে আফিফ। ৫০৩ রেটিং নিয়ে ৪০তম স্থানে উঠে এসেছেন তিনি। আমিরাতের বিপক্ষে দুই ইনিংসে ৭৭ ও ১৮ রান করেন তিনি।

সদ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ১১৫ রান করেছেন ভারতের সূর্যকুমার যাদব। এতে দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন সূর্য। 

এক ধাপ করে অবনতি হয়েছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করামের। বাবর তৃতীয় স্থানে ও মার্করাম চতুর্থ স্থানে আছেন। 

অন্যদিকে ৮৬১ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান।

আরও পড়ুন: ভারত-পাকিস্তান সিরিজের সম্ভাবনা নাকচ করলো বিসিসিআই 

পাকিস্তানের বিপক্ষে চলমান সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম চার ম্যাচে দারুণ ব্যাটিং পারফরমেন্সে আট ধাপ করে এগিয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও বেন ডাকেট। 

বোলারদের তালিকায় বড় লাফ দিয়েছেন ভারতের অক্ষর প্যাটেল। ১১ ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ৩ ম্যাচে ৮ উইকেট শিকারি ছিলেন প্যাটেল।

দুই ধাপ এগিয়েছেন পাকিস্তানের পেসার হারিস রউফ। ৬১৪ রেটিং নিয়ে ১৪তম স্থানে আছেন রউফ। ইংল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে ৬ উইকেট নিয়েছেন রউফ।

একাত্তর/এসজে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর