২০২৬ পর্যন্ত মেসিদের কোচ স্কালোনি

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৪ পিএম

২০২৬ সাল পর্যন্ত আর্জেন্টিনার জাতীয় দলের সাথে চুক্তি নবায়ন করেছেন লিওনেল স্কালোনি। এ কারণে আরো চার বছর আলবিসেলেস্তেদের ডাগ আউট দেখা যাবে স্কালোনিকে।

২০১৮ সালের আগস্ট থেকে ৪৪ বছর বয়সী স্কালোনি মেসিদের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ সম্পর্কে আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশনের (এএফএ) সভাপতি চিকুই টাপিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, অত্যন্ত গর্বের সাথে জানাচ্ছি যে লিওনেল স্কালোনি ২০২৬ সালের কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। আমরা সকলে মিলে জাতীয় দলের সংঘবদ্ধ প্রকল্পে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি।

এ সময় টাপিয়া স্কালোনির সাথে নিজের একটি ছবিও পোস্ট করেছেন। সেখানে দুজনকেই হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যাচ্ছে। ছবিটি চুক্তি নবায়নের পর তোলা।

আরও পড়ুন: মশাল জ্বালিয়ে সাফজয়ী পাঁচ পাহাড়ি কন্যাকে বরণ

আগামী নভেম্বরে কাতারে শুরু হতে যাওয়া বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের চ্যালেঞ্জ এখন স্কালোনির সামনে। আসন্ন এই টুর্নামেন্টকে ঘিরে স্কালোনির ওপর পরিপূর্ণ আস্থা থেকেই ২০২৬ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে এএফএ।


একাত্তর/আরএ

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে গেল বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম এক নাটকীয় ও বিতর্কিত ঘটনা! স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে যখন মেডেল নেওয়ার জন্য একে একে মঞ্চে উঠছিলেন...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর