থাইল্যান্ডকে ৯ উইকেটে হারালো বাংলাদেশের মেয়েরা

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১২:৪২ পিএম

ঘরের মাঠে শুরুটা ভালো হলো নিগার সুলতানাদের। নারী এশিয়া কাপ টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে বড়ো জয় পেয়েছেন তারা। ৮৩ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৯ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়েন তারা।

বাংলাদেশের হয়ে উইকেটরক্ষক ব্যাটার শামীমা সুলতানা ৩০ বলে ৪৯ রানের একই  ঝড়ো ইনিংস খেলেন। এর মধ্যে রয়েছে ১০টি চারের মার। তবে শেষ পর্যন্ত ফিফটির দেখা পাননি।

তাকে ভালোই সঙ্গ দিয়েছেন ফারজানা হক। তার ২৯ বলে ২৬ রানে ইনিংসে ছিল একটি ছয় ও দুটি চারের মার। ছিলেন অপরাজিত।

আর বাকি কাজটা শেষে সেরেছেন অধিনায়ক নিগার সুলতানা। ১১ বলে ১০ রান করা এই কাপ্তান ইনিংসের আট দশমিক দুই বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।   

এর আগে টস হেরে থাইল্যান্ডকে ৮২ রানে আটকে দিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।

টস হেরে বোলিং পাওয়া বাংলাদেশ শুরু থেকেই থাইল্যান্ডকে চেপে ধরেছিল। ১৬ রানে দুই উইকেট হারায় থাইল্যান্ড। শেষে পর্যন্ত বাংলাদেশের স্পিনারদের ঘূর্ণিজাদুতে থাইল্যান্ড ১৯ দশমিক চার ওভারে ৮২ রানে অলআউট হয়। 

বাংলাদেশের স্পিনার রুমানা আহমেদ ৯ রানে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া সোহেলি আক্তার, সানজিদা আক্তার ও নাহিদা আক্তার নেন দুটি করে উইকেট। অভিজ্ঞ সালমা নেন একটি উইকেট। একমাত্র পেসার জাহানারা ২ ওভারে বোলিং করে ১৫ রান খরচায় উইকেট শূন্য ছিলেন।


একাত্তর/এসি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর