বৃষ্টির বাগড়ায় ভেসে গেলো ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ০৪:৫৯ পিএম

বৃষ্টির বাগড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। 

বাংলাদেশ সময় শুক্রবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। 

তবে বৃষ্টির কারণে টস করতেও নামতে পারেননি দুই দলের অধিনায়ক। পরে নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

এর আগে একই মাঠে শুক্রবার সকালে আফগানিস্তান-আয়ারল্যান্ডের আগের ম্যাচটি টস ছাড়াই পরিত্যক্ত হয়। 

অস্ট্রেলিয়া-ইংল্যাান্ড ম্যাচ পরিত্যক্ত হওয়ায় গ্রুপ-১ এ পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে পেরেছে কিউইরা। দুই খেলায় তিন পয়েন্ট নিয়ে সবার ওপরে দলটি, বড় ব্যবধানের নেট রানরেটের (৪.৪৫) কারণে। 

আরও পড়ুন: আফগানিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত

এই গ্রুপে এখনও সব দলের সেমিফাইনালে যাওয়ার পথ উন্মুক্ত থাকলো। নিউজিল্যান্ডের মতো তিন পয়েন্ট করে আছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়ার।

তবে নেট রানরেটে অস্ট্রেলিয়ার (–১.৫৫৫) চেয়ে এগিয়ে টেবিলের দুইয়ে ইংল্যান্ড (০.২৩৯)। তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আয়ারল্যান্ড (–১.১৬৯)। তিন ম্যাচে দুই পয়েন্ট পাওয়া আফগানিস্তান (–০.৬২০) আপাতত গ্রুপের তলানিতে। আর দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে পাঁচে শ্রীলঙ্কা (০.৪৫০)।


একাত্তর/এসজে

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই অজি তারকা স্টিভ স্মিথের এক অদ্ভুত আচরণ এবং মিচেল স্টার্কের বিশ্বরেকর্ড গড়ার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। বাংলাদেশে ব্যাটিং বিপর্যয়ের পর অজিদের ব্যাটিং ইনিংসের ৯ম ওভারে ঘটে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর