ক্যাচ মিসের মাশুল গুনলো শ্রীলঙ্কা

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ০৫:৫৬ পিএম

সিডনিতে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করতে গিয়ে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। দলীয় সাত রানে দুই ওপেনারকে হারানোর পর আট রানের ব্যবধানে অধিনায়কের উইকেট হারায় ব্ল্যাকক্যাপসরা। এরপর আসেন গ্লেন ফিলিপস। ১৪ বলে ১২ রানে থাকতে ফিলিপসের কাচ তালুবন্দি না করতে পেরে পুরো ম্যাচ হাতছাড়া হলো লঙ্কানদের। 

সেই ফিলিপস ঝেড়ে নিউজিল্যান্ড তোলে ১৬৭ রান। এর মধ্যে ফিলিপস করেন ১০৪।  জবাবে ব্যাট করতে নেমে ১০২ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ব্ল্যাকক্যাপসরা জয় তুলে নেয় ৬৫ রানে।

জয়ের জন্য ১৬৮ রানের লক্ষে ব্যাট করতে নেমে শুরু থেকেই দারুণ বিপদে পড়ে শ্রীলঙ্কা। আট রানেই সাজঘরে ফিরে যান লঙ্কানদের সেরা চার ব্যাটার। 

image


পরে ভানুকা রাজাপাকশে (৩৪) ও দাশুন সানাক (৩৫) কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও বোল্ট, সৌদিদের সামনে তা টেকেনি।

লঙ্কান ব্যাটারদের মধ্যে শুধু এই দুজন ব্যাটারই দুই অঙ্কের স্কোরের দেখা পান। এর পরে সর্বোচ্চ স্কোর করেন টেল এন্ডার ও বোলার কাসুন রাজিথা (৮)। বাকিদের মধ্যে শূন্য রানে সাজঘরে ফিরেছেন তিন জন। আর পাঁচের নিচে স্কোর পাঁচ জনের।

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্ড চার ওভারে মাত্র ১৩ রানে নেন চারটি উইকেট। অন্যদিকে স্যাটনার, সোধি দুটি এবং টিম সৌধি ও ফার্গুসেন একটি করে উইকেট নেন।

প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সেঞ্চুরিয়ান গ্লেন ফিলিপস।


একাত্তর/এসি

ভারতীয় ক্রিকেটে এক চরম এবং নজিরবিহীন নাটকীয়তার জন্ম হলো। ঘরের মাঠে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর মাত্র তিন মাস পরেই অধিনায়কত্ব খোয়াতে হচ্ছে সূর্যকুমার যাদবকে। শুধু তা-ই নয়, ক্রিকেট মহলে বড়সড়...
ফুটবল বিশ্বকাপের মঞ্চে ডাক পাওয়ার আনন্দ বোধহয় জীবনের অন্য সব সুখকেও হার মানায়! ঠিক এমনটাই প্রমাণ করলেন নিউজিল্যান্ডের জাতীয় ফুটবল দল ও অকল্যান্ড এফসির ২৭ বছর বয়সী গোলরক্ষক মাইকেল উড। আসন্ন...
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে ম্যাচের শেষ দিন ৩ উইকেট দরকার স্বাগতিক বাংলাদেশের। অন্যদিকে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১২১ রান।  
ঢাকা টেস্ট জয়ের পর এবার সিলেট টেস্ট জয়ের হাতছানি। সিরিজের শেষ টেস্ট জিততে মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ১৩৭ রানের ওপর ভর করে জয়ের জন্য পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিলো স্বাগতিক বাংলাদেশ। 
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর