কাতার বিশ্বকাপে ছয় হাজার আর্জেন্টাইন সমর্থককে নিষেধাজ্ঞা

আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ০৬:৫৩ পিএম

আসন্ন কাতার বিশ্বকাপে অন্যতম ফেবারিট হিসেবে অংশ নিতে যাচ্ছে আর্জেন্টিনা। তার আগেই বিব্রতকর এক খবরের শিরোনাম হলো দিয়াগো ম্যারাডোনার দেশ। বিশ্বকাপে ছয় হাজার সমর্থককে নিষিদ্ধ করেছে বুয়েন্স এইরেসের নগর কর্তৃপক্ষ।

বিশ্বকাপের আয়োজন সুন্দর ও নিরাপদ করতে সংহিসতার সঙ্গে জড়িত এসব উগ্র সমর্থকদের নিষিদ্ধ করা হয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ৬ হাজার আর্জেন্টাইন সমর্থকের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে, যাদের কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না।

সহিংস, অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এমনকি নিজের খাবার জোটাতে না পারা সমর্থকও আছেন এ তালিকায়। সোমবার (৭ নভেম্বর) এক বিবৃতিতে এই তালিকার কথা জানায় বুয়েনস এইরেস শহরের সরকারি প্রশাসন।

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে হতাশা নিয়ে ফিরলো টাইগাররা

এদিকে এবারের বিশ্বকাপের নিরাপত্তার প্রশ্নে কোন ছাড় দেয়নি আয়োজক রাষ্ট্র কাতার। তাছাড়া প্রতিবারের মতো এবারও বিভিন্ন দেশের বাছাইকৃত পুলিশ সদস্যদের মরুর দেশে পাঠানো হবে বাড়তি নিরাপত্তার জন্য। কাতারি নিরাপত্তাকর্মীদের সঙ্গে একযোগে কাজ করবেন তারা।


একাত্তর/আরএ

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
উত্তর লন্ডনের সুদীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক চুকিয়ে স্প্যানিশ পরাশক্তি আতলেতিকো মাদ্রিদে পাড়ি জমালেন টটেনহ্যাম হটস্পারের অধিনায়ক তথা বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকা সেন্ট্রাল ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো। ২০৩১...
হৃদয়ভাঙা শোক আর চোখভেজা আবেগে ভারী হয়ে উঠেছে ফুটবল দুনিয়া। দীর্ঘ লড়াইয়ের পর বুয়েনস আইরেসের রোজারিওতে মাত্র ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লিওনেল মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। বাবার মৃত্যুর...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর