বিশ্বকাপে রেকর্ডের প্রতিযোগিতায় মেসি-রোনালদোর লড়াই

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ০১:১৫ পিএম

বর্তমান বিশ্বে ফুটবলের রেকর্ড নিয়ে আলোচনা করলে দু’জনের নাম সবার আগে সামনে আসে। একজন ফুটবলের মহা তারকা আর্জেন্টাইন ও পর্তুগাল সুপারস্টার লিওনেল মেসি এবং অপরজন ক্রিশ্চিয়ানো রোনালদো।

ক’দিন বাদেই শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। আর এ নিয়ে দ্বৈরথ এখনও দু’জনের মাঝে। শেষ বিশ্বকাপেও একে অপরকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিলো।

এবারের পর আবার কবে ফুটবল বিশ্ব এমন এক রোমাঞ্চকর প্রতিযোগিতা দেখবে সেটা বলা যে অসম্ভব তা নিয়ে কোন সন্দেহ নেই।

ভালো পারফর্মেন্স করলে খেলোয়াড়কে মাঠেই সম্মাননা দেয়ার জন্য ২০০২ সালের বিশ্বকাপ থেকে ফিফা ম্যাচ সেরার নিয়ম চালু করে।

সাধারণত খেলোয়াড়দের পারফর্মেন্সের ওপর ভিত্তি করে ম্যাচ সেরা নির্বাচিত করা হয়। প্রথমদিকে এই কাজটি করতো ফিফার ট্যাকনিক্যাল স্টাডি গ্রুপ, পরবর্তীতে ২০১৪ বিশ্বকাপ থেকে অনলাইন ফ্যান পুলের মাধ্যমে ম্যাচ সেরা নির্বাচিত করা শুরু হয়। আসন্ন কাতার বিশ্বকাপেও এই নিয়মে ম্যাচ সেরা নির্বাচন করা হবে।

ম্যাচ সেরার রেকর্ডে মেসি-রনের নাম থাকবে না, সেটা কি সম্ভব! সর্বোচ্চ ৬ বার করে বিশকাপে ম্যাচ সেরা হয়ে তালিকার শীর্ষে রয়েছেন দুই তারকা।

এবার কে কাকে ছাড়িয়ে যাবেন সেটা দেখার অপেক্ষায় ফুটবল ফ্যানরা। যদিও এই তালিকায় সমান সংখ্যক ম্যাচ সেরার পুরস্কার জয় করে যৌথভাবে শীর্ষে আছেন নেদারল্যান্ডের সাবেক উইঙ্গার আরিয়েন রোবেন।

আরও পড়ুন: সাদিও মানেকে দলে পেতে তান্ত্রিক চিকিৎসায় সেনাগাল

বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ম্যাচ সেরার রেকর্ডটি মেসি এবং ওয়েসলি স্নাইডার যৌথভাবে দখল করে আছেন, তারা উভয়ই এক আসরে সর্বোচ্চ ৪ বার করে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন।

দল হিসাবে ব্রাজিল-জার্মানির সর্বোচ্চ ২২টি ম্যাচ সেরার পুরস্কার রয়েছে।


একাত্তর/আরআই/আরএ

পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তাঁর দীর্ঘদিনের রূপসী সঙ্গী জর্জিনা রদ্রিগেজের প্রেমজীবন ঘিরে ভক্তদের কৌতূহলের শেষ নেই। অবশেষে সম্পর্কের এক দশক পর, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই...
মাঠের ফুটবলের রোমাঞ্চকে ছাপিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের নেপথ্যে ঘটে গেছে হাড়হিম করা সব সন্ত্রাসী চক্রান্তের ঘটনা! বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে কেবল গোল আর ড্রিবলিং নয়, তারকাদের মাথার ওপর সার্বক্ষণিক...
উত্তর আমেরিকায় (যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো) অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ চলার সময় একাধিক ভয়াবহ সন্ত্রাসী হুমকি, বোমা হামলা, স্টকিং ও অনলাইন হয়রানির মতো গুরুতর ঘটনার তদন্ত করেছে যৌথ নিরাপত্তা...
বিশ্বকাপের ক্লান্তি কাটাতে এখনো পুরোদমে ছুটির মেজাজে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ছুটির আনন্দ বাদ দিয়ে তিনি মাঠের গ্যালারিতে হাজির হয়েছিলেন এক অদ্ভুত আর মজার লড়াই দেখতে!
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর