বিশ্বকাপ আক্ষেপ হল্যান্ড-এর

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ০৫:৩৫ পিএম

কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত যে সকল ফুটবলাররা অংশগ্রহণ করতে বার্থ হয়েছেন, তাদের মধ্যে অন্যতম  হলো নরওয়ে সুপারস্টার আর্লিং হল্যান্ড। গ্রীষ্মের দলবদলে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া এই ফুটবলার চলতি মৌসুমে ২৩ গোল করেছেন মাত্র ১৮ ম্যাচে। ভেঙ্গেছেন বেশ কিছু রেকর্ড।

ম্যানসিটি থেকে হল্যান্ডের ১৬ জন সতীর্থ্য এবার বিশ্বকাপে অংশগ্রহণ করবে, কিন্তু সিটির এই গোল মেশিন  খেলতে পারছেন না কাতার বিশ্বকাপে। নরওয়ে বিশ্বকাপ বাছাই পর্ব থেকে বাদ পড়ে যাওয়াতে হল্যান্ডের বিশকাপ যাত্রা আগেই থেমে গিয়েছিলো। ঠিক এক বছর আগে ১৬ নভেম্বরেই নেদারল্যান্ডসের কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপ এর দৌড় থেকে ছিটকে যায় নরওয়ে।

হল্যান্ড বিশ্বকাপ বাছাইয়ে নরওয়ের হয়ে ছয় ম্যাচে গোল করেছেন ৫টি, ব্যক্তিগত পারফর্ম্যান্স নজর কাড়লেও দল হিসেবে নজর কাড়তে পারেনি নরওয়ের, ফলেই দুর্দান্ত ফর্মে থাকা এই ফুটবলার দর্শক বনে গেলেন কাতার বিশ্বকাপে।

স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে আক্ষেপ নিয়েই তিনি বলেন "ঈশ আমি যদি বিশ্বকাপ খেলতে পারতাম। আক্ষেপের পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন ২২ বছর বয়সী এই তরুণ ফুটবলার। তিনি বলেন ‘আমরা সবচেয়ে বড় যে কাজটা করতে পারি, তা হলো কোনো বিশ্বকাপে বা ইউরোয় খেলা। জাতীয় দলের হয়ে এটাই আমার লক্ষ্য। জানি, এটা কঠিন, তবে আশা করি, ভবিষ্যতে একদিন আমি সেখানে খেলতে পারব।’ 

এসময় বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে কোন দল জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন ‘আমার মতে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স ও ইংল্যান্ড ফেবারিট, আমি একটি দলের নাম বলতে পারব না। কারণ, কয়েকটি দলই খুব শক্তিশালী।’


একাত্তর/আরআই

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ফুটবল ইতিহাসের এক চরম দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। টানা তৃতীয়বারের মতো ফিফা বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়ে এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মালিক হয়েছে তারা। সম্প্রতি...
২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রির চতুর্থ ও শেষ ধাপ ১ এপ্রিল (বুধবার) থেকে শুরু হবে বলে ঘোষনা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। তবে কত সংখ্যক টিকিট বিক্রি করা হবে তা উল্লেখ করা হয়নি।
আসন্ন ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবের সঙ্গে একটি বড় চুক্তি সই করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর