আর্জেন্টিনার স্কোয়ার্ডে আসতে পারে পরিবর্তন

আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ০৩:০৩ পিএম

বিশ্বকাপ প্রস্ততি ম্যাচে বড় জয় পেয়েও স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পারলো না মেসিরা, টুর্নামেন্ট শুরু হওয়ার দিন কয়েক আগেও ইনজুরি শঙ্কা ভর করেছে দলটিতে। প্রয়োজনে স্কোয়ার্ডে  আসতে পারে পরিবর্তন, এমন আভাষ দিলেন আর্জেন্টাইন বস স্কোলানি ।

আবুধাবিতে অ্যাঞ্জেল ডি মারিয়ার জোড়া গোলে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। একটি করে গোল করেছেন লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ ও জোয়াকুইন কোরেয়া।

কথা ছিলো স্বস্তি নিয়েই কাতার যাবেন তারা, কিন্তু আর্জেন্টিনার গণমাধ্যম ‘মুন্দো আলবিসেলেস্তে’ এবং ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, লেফট-ব্যাক মার্কোস আকুনিয়া ও ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেস শারীরিকভাবে সম্পুর্ন ফিট নয়, গতকাল প্রস্তুতি ম্যাচে ৪৫ মিনিট খেলেন আকুনিয়া।

নিকোলাসকে বেঞ্চে রাখলেও মাঠে নামতে পারেননি তিনি। এছাড়াও আরও বেশ কিছু ইনজুরি সমস্যা আছে স্কোয়াডে, পাওলো দিবালা, ক্রিস্টিয়ান রোমেরো ও পাপু গোমেজদের ইনজুরি ও ফিটনেস সমস্যার কারণে গতকাল স্কালোনির স্কোয়াডে দেখা যায়নি তাদের।

ম্যাচ শেষে  দুশ্চিন্তার কথাই জানালেন স্কালোনি, তিনি বলেন ‘আমরা ছোটখাটো সমস্যায় পড়েছি। এখনো কিছুদিন সময় আছে স্কোয়াডে পরিবর্তনের জন্য। যদিও আশা করছি, এমন কিছু যেনো না করতে হয়, তবে সম্ভাবনা আছে।’ এছাড়াও তিনি বলেন যাদের আজকে স্কোয়াডে নেয়া হয়নি তারা যে ইনজুরিতে ব্যপারটা এমন নয়, তবে ম্যাচ খেলার জন্য তারা সম্পূর্ণ ফিট ছিলো না। এমনিতে তারা ভালোই আছে তবে একটু সাবধানে থাকতে হব।

ফিফার নিয়ম অনুযায়ী, কাতার বিশ্বকাপে ইনজুরি অথবা মারাত্মক অসুস্থতাজনিত কারণে প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগে স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে দলগুলো। আগামি ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে মেসিরা, সি গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হলো মেক্সিকো এবং পোল্যান্ড।  


একাত্তর/এআর

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে গেল বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম এক নাটকীয় ও বিতর্কিত ঘটনা! স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে যখন মেডেল নেওয়ার জন্য একে একে মঞ্চে উঠছিলেন...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর