বিশ্বকাপ শুরুর আগেই নিষেধাজ্ঞার সংবাদ লেভানডফস্কির

আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ০৩:০৭ পিএম

বিশ্বকাপ মিশন শুরু করার পূর্বেই দুঃসংবাদ পেলেন পোল্যান্ড সুপারস্টার রবার্ট লেভানডফস্কি। লা-লিগায় রেফারির প্রতি অসম্মানজনক আচরণের জন্য তাকে তিন ম্যাচ নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। তবে এই শান্তির বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা।  

বিশ্বকাপ বিরতিতে যাওয়ার আগে লালিগায় নিজেদের শেষ ম্যাচে গত ৮ নভেম্বর ওসাসুনার বিপক্ষে ম্যাচের মাত্র ৩১ মিনিটেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এই স্ট্রাইকার। লাল কার্ড দেখায় এমনিতেই এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন। মাঠ ছেড়ে যাওয়ার সময় নাকে হাত দিয়ে একটি ইঙ্গিত করেন, যা রেফারি গিল মানজানোর প্রতি অসম্মানজনক আচরণ হিসেবে অভিযোগ করা হয়েছে। 

image


অভিযোগের ভিত্তিতে তাকে আরো দুইটি ম্যাচ নিষিদ্ধ করেছেন রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএল)। এই শাস্তির ফলে বিশ্বকাপ পরবর্তী প্রথম তিন ম্যাচ এসপানিওল, আতলেতিকো মাদ্রিদ ও হেতাফের বিপক্ষে অনুপস্থিত থাকবেন লালিগার চলতি মৌসুমে ১৩ গোল করা এই পোলিশ ফুটবলার।

৩৪ বছর বয়সী এই ফুটবলার ‘গোল্ডেন বুট’ পুরস্কার নেওয়ার অনুষ্ঠানে নিজের ভুল স্বীকার করে বলেন, আমি নিজের ভুল স্বীকার করছি, দুটি হলুদ কার্ড দেখেছি , যেটা আমারই ভুল ছিলো, তবে ‘ওই আচরণটা জাভির (বার্সেলোনার কোচ) প্রতি ছিল, রেফারির প্রতি নয়।

আগামী ২২ নভেম্বর এই ফুটবলার বিশ্বকাপ মিশনে নামবে মেক্সিকোর বিরুদ্ধে, সি গ্রুপে পোল্যান্ডের অন্য দুই প্রতিপক্ষ হলো সৌদিআরব এবং আর্জেন্টিনা।


একাত্তর/আরআই

নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
বার্সেলোনার বিখ্যাত অ্যাকাডেমি ‘লা মাসিয়া’য় বেড়ে উঠে সেখান থেকে ফুটবল ক্যারিয়ারের কড়া নাড়া, অথচ সেই ঘরের ছেলেই এবার গায়ে চাপালেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক সাদা জার্সি! চেলসি ছেড়ে...
বিশ্বকাপ ফুটবলের ভবিষ্যৎ লভ্যাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির গোপন ও বিতর্কিত পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর আন্তর্জাতিক ফুটবল সংস্থা- ফিফার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অংশ হিসেবে আনুষ্ঠানিক...
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ফুটবল ইতিহাসের এক চরম দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। টানা তৃতীয়বারের মতো ফিফা বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়ে এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মালিক হয়েছে তারা। সম্প্রতি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর