গত বছর সব হিসাব পাল্টে দিয়ে আবারও নিজের সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমান পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এক সিজন পরেই শেষ হলো সেই যাত্রা। সুন্দর এক শুরুর পর শেষটা বুঝি খুব একটা ভালো হলো না এই চ্যাম্পিয়নের।
জুভেন্টাস ছাড়ার পর হয়তো সিটিতেই যোগ দিতেন এই সাবেক এই রিয়াল মাদ্রিদ ফুটবলার। কিন্ত গুরু স্যার এলেক্স ফার্গুসনের কথাতেই ফিরেছিলেন নিজের সাবেক ক্লাবে। শুরুটাও যে ছিলো দুর্দান্ত, নিউ ক্যাসেলের সাথে ফিরেই করলেন দুটি গোল, ম্যানইউর সেরা গোলস্কোরার হয়ে সিজনে গোল করেছিলেন ২৪টি। তবে দল কোয়ালিফাই করতে পারেনি চ্যাম্পিয়ন্স লিগে।
এরকম সুন্দর এক সিজনের পর সব কিছুই যেনো পাল্টে গেলো এই সিজনের শুরুতে। সব কিছুই একদম আপোষহীন ভাবে বলে গেলেন যুক্তরাজ্যের একটি টিভি শোতে।
তিনি বলেন ‘ম্যানচেস্টার ইউনাইটেড আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে’। তার প্রতি ক্লাবের মনোভাব নিয়ে তিনি বলেন, কিছু মানুষ চায় না আমি এখানে থাকি, শুধু যে ক্লাবের ম্যানেজার তা নয়, আরো অনেকেই যারা ক্লাবের সাথে সংযুক্ত আছেন। আর এটা শুধুমাত্র এই বছরেই হচ্ছে না নয়, বরং গত সিজনেও ব্যাপারটা একই ছিলো। তাই আমার মনে হয় আমার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।
তিনি ক্লাবের উন্নতি নিয়েও প্রশ্ন তুলে বলেন , ক্লাবের কোনো উন্নতি হয়নি, আমি এই ক্লাবে যা দেখগেছি সব কিছু ঠিক তেমনই আছে, স্যার অ্যালেক্স ফার্গুসন চলে যাওয়ার পর থেকে আমি ক্লাবে কোনো বিবর্তন দেখিনি, অগ্রগতি শূন্য ছিল।
আরও পড়ুন: ভরসা রাখুন, আমরা হতাশ করবো না: মেসি
এই ইন্টার্ভিউ এর পর তার সাথে যে ক্লাবের সম্পর্ক একদম ছিন্ন হয়ে গেছে সেটা বলার কোনো অপেক্ষাই রাখে না, এবং বিশ্বকাপের আগেই সেই ঘোষণা আসলো।
গতকাল রোনালদো তার টুইটারে পোস্ট করে বলেন, তার সাথে ম্যানইউর চুক্তি শেষ হয়েছে। ক্লাবের সফলতা কামনা করে তিনি বলেন, আমি ম্যানচেস্টার ইউনাইটেডকে ভালোবাসি, যা কোনো দিন পরিবর্তন হবে না।
একাত্তর/আরআই/এসি
