ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ০৭:৪৩ পিএম

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো সুইজারল্যান্ড। বাছাইপর্বে ইউরো বিজয়ী ইতালির চেয়ে এগিয়ে থেকে কাতার বিশ্বকাপ নিশ্চিত করা সুইজারল্যান্ড শক্তিশালী ক্যামেরুনকে ১-০ গোলে পরাজিত করেছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) কাতারের আল-ওয়াকরাহর আল-জানুব স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপে জি’ গ্রুপের ম্যাচে দ্বিতীয়ার্ধে সুইজারল্যান্ডের হয়ে জয়সূচক গোলটি করেছেন ব্রিল এমবোলো।

টানা পঞ্চমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা সুইজারল্যান্ডের এটি ছিল ১২তম আসর। অপরদিকে আন্তর্জাতিক টুর্নামেন্টে সুইজারল্যান্ড ও ক্যামেরুনের মধ্যে প্রথম এই লড়াইয়ে জয় হলো সুইসদের।

ম্যাচের শুরুতে খুব একটা ঝুঁকি না নিয়ে পরস্পরকে যাচাই করে নিতে দেখা যায় দল দুটিকে। তবে প্রথম পরিকল্পিত আক্রমণটি এসেছে ক্যামেরুন থেকে। 

ম্যাচের ১০ম মিনিটে বাঁ প্রান্ত দিয়ে কার্ল টোকো-একাম্বি ডি বক্সে ঢুকে শট নিলে সেটি ফিস্ট করেন সুইস গোল রক্ষক ইয়ান সোমার। ফিরতি বলে এরিক ম্যাক্সিম চুপো-মোটিং শট নিলে সেটি লক্ষ্যভ্রস্ট হয়।

১৩ মিনিটে সুইস ফরোয়ার্ড ব্রিল এমবোলো ডি বক্সে ঢুকে পড়লেও এর আগে অফসাইডের বাঁশি বাজিয়ে দেন কর্তব্যরত রেফারি। পরের মিনিটে প্রতি আক্রমণ চালিয়ে একাম্বি ডি বক্সে এসেই খেই হারিয়ে ফেলেন। ফলে পোস্টে শট নিতে ব্যর্থ হন।

এরপর ৩০ মিনিটে ডান প্রান্ত দিয়ে মিড ফিল্ডার মার্টিন হোংলা সুইস ডি বক্সে ঢুকে চলন্ত অবস্থায় শট নিলে সেটি ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন গোলরক্ষক সোমার। দুই  মিনিটে সুইস স্ট্রাইকার ব্রিল এমবোলো ডান প্রান্ত দিয়ে ক্যামেরুনের ডি বক্সে ঢুকে সেটি সরাসরি পোস্টে শট না নিয়ে পাস দিতে গিয়ে ব্যর্থ হন।

ব্রায়ান এমবেমোর ক্রস ডি বক্সের লাইন থেকে ৩৪ মিনিটে চুপো মোটিং নিয়ন্ত্রণে নিতে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন সুইস ডিফেন্ডার সিলভান উইডমার। ফলে ভালো একটি সুযোগ হাতছাড়া হয় ক্যামেরুনের।

কিন্তু ৩৮ মিনিটে অদম্য সিংহদের রক্ষণের ভুলে বল পেয়ে যান এমবোলো। তবে বাঁ প্রান্ত দিয়ে পোস্টের কাছে এসেই পড়ে যান তিনি। ইনজুরি টাইমে কর্নার থেকে রুবেন ভারগাসের ক্রসের বলে লাফিয়ে উঠে হেড করেছিলেন সুইস ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জি। কিন্তু মাথার পেছনে লেগে বলটি সাইডলাইন অতিক্রম করে। ফলে গোল শূন্য ড্রয়ে বিরতিতে যায় দল দুটি।

বিরতি থেকে ফেরার পরপরই দারুণ এক ভেল্কি দেখায় সুইজারল্যান্ড। কিছু বুঝে উঠার আগেই পরিকল্পিত এক আক্রমণ থেকে গোল খরা দূর করে তারা। ম্যাচের ৪৮ মিনিটে ডান প্রান্ত থেকে জিহার্দান শাকিরির ক্রসের বল ডান পা দিয়ে জালে জড়ান ব্রিল এমবোলো (১-০)।

আরও পড়ুন: সবশেষ ১০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হারেনি ব্রাজিল

এরপর দুই দলের মধ্যে আক্রমণ ও পাল্টা আক্রমণে ম্যাচ এগিয়ে গেলেও গোলের মোক্ষম  সুযোগ সৃষ্টি করতে পারেনি কোন পক্ষ। ম্যাচের ৮২তম মিনিটে অবশ্য ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল সুইজারল্যান্ড। কিন্তু কাজে আসেনি। ম্যাচের ৮৮তম মিনিটে ডিবক্সের বাইরে থেকে জোরালো একটি শট নিয়েছিলেন সুইস অধিনায়ক সাকিরি। এবারও দেয়াল হয়ে দড়ান গোল রক্ষক আন্দ্রে ওনানা। বিপরীতে ক্যামেরুনকে দেখা যায়নি গোল পরিশোধের জন্য আরো উজ্জীবিত হয়ে খেলতে। প্রথমার্ধে সম্ভবত বেশি শক্তি ক্ষয় করায় দ্বিতীয়ার্ধে কিছুটা ক্লান্ত মনে হয়েছে অদম্য সিংহদের।

ইনজুরি টাইমের ৫ম মিনিটে সাকিরি একাই বল নিয়ে ক্যামেরুনের ডি-বক্সে ঢুকে গিয়েছিলেন। এ সময় গোল রক্ষক ওনানাকে একা পেয়েও গোল করতে পারেননি তিনি। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।


একাত্তর/আরএ

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে ৩-১ ব্যবধানে হেরে বিদায় নেওয়ার পর ক্ষোভে ও হতাশায় ফেটে পড়েছে সুইজারল্যান্ড শিবির। ম্যাচের ৭২তম মিনিটে স্ট্রাইকার ব্রিল এমবোলোর বিতর্কিত লাল কার্ড...
গেলো দশকের রাজকীয় ফর্ম ধরে রেখে ২০২৬ বিশ্বকাপেও অপ্রতিরোধ্য গতিতে ছুটছে লিওনেল মেসির আর্জেন্টিনা। শনিবার কানসাস সিটিতে সুইজারল্যান্ডের ১০ জনের লড়াকু দলের বিরুদ্ধে অতিরিক্ত সময়ে ৩-১ ব্যবধানের...
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্বের শেষটা হলো চরম ড্রামা আর রোমাঞ্চে ভরপুর দুটি এক্সট্রা টাইমের (অতিরিক্ত সময়) থ্রিলার দিয়ে! মাঠের লড়াইয়ে জুড বেলিংহাম, হুলিয়ান আলভারেজ আর ফুটবল ঈশ্বর লিওনেল মেসিদের...
কানসাস সিটির কোয়ার্টার ফাইনাল ম্যাচটি শুধু সেমিফাইনালের টিকিট কাটার লড়াই নয়, এটি আসলে লিওনেল মেসির জাদুকরী আন্তর্জাতিক ক্যারিয়ারের আয়ু আর ক’দিন থাকবে, তার এক অগ্নিপরীক্ষা। ইন্টার মায়ামিতে মেসির...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর