ইনজুরি আর অসুস্থতার বেড়াজালে তিতের ব্রাজিল

আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১০:০২ পিএম

বিশ্বকাপের যাত্রাটা সুন্দর ছিলো তিতের ব্রাজিলের। ছিলনা কোন রকম চোট জনিত সমস্যা বা অসুস্থতার সংবাদ। আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা দলটি প্রথম ম্যাচেই পেয়েছে ২-০ গোলের প্রত্যাশিত জয়। কিন্তু হঠাৎ সবকিছু কেমন বদলে গেলো। নেইমার এবং দানিলোকে গ্রুপস্টেজ ম্যাচগুলোতে হারানোর পর এবার অসুস্থতায় ভুগছে দলের আরও তিন ফুটবলার।

ইনজুরি যেনো এবার বিশ্বকাপের অন্য আরেক নাম, বেশ কিছু দল তাদের মূল একাদশের ফুটবলারদের ইতোমধ্যে হারিয়েছেন, যেখানে নতুন করে সংযোজিত হয়েছে ব্রাজিলের নেইমার এবং দানিলোর নাম। তবে সম্ভাবনা আছে শেষ ১৬’র লড়াইয়ে মাঠে ফিরবেন এই দুই সেলেসাও সুপারস্টার।

এই দুই ব্রাজিলিয়ান মাঠে ফেরার আগেই এবার অসুস্থতা হানা দিলো সেলেসাও বাহিনীতে, ফ্লুর আক্রমণে এবার দলের ট্রেনিং থেকে বিরত থাকতে হয়েছে আন্তোনি মাতেউস, লুকাস পাকেতা এবং গোলরক্ষক এলিসন বেকার। 

প্রথম ম্যাচের পর এই নিয়ে দুটি অনুশীলনে অনুপস্থিত ছিলেন আন্তোনি, যার কারণ ছিলো ফ্লু। পিএসজি সুপারস্টার নেইমার ইনজুরিতে থাকায়, তিতের পরিকল্পনাতে এই ম্যানইউর ফুটবলারকে দেখার সম্ভাবনাই বেশি ছিল, কিন্ত অসুস্থতার জন্য তার বদলে এখন রিয়াল মাদ্রিদ ইয়াং স্টার রদ্রিগো কিংবা আর্সেনালের গাব্রিয়াল জেসুসকে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি। 

image

আরও পড়ুন: দ্রুত সুস্থ হতে এবার নাসার দ্বারস্থ নেইমার

আন্তোনির পর এবার নতুন করে ফরাসি ক্লাব লিওঁর মধ্যমাঠের খেলোয়াড় পাকেতা এবং লিভারপুল গোলরক্ষক এলিসন ফ্লুতে আক্রান্ত হয়ে নিজেদের অনুশীলনে যোগ দিতে ব্যর্থ হয়েছে।

সুইজারল্যান্ডের বিপক্ষে আজ এলিসন মাঠে নামতে ব্যর্থ হলেও, খুব বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ানোর কথা না ব্রাজিলের জন্য। কারণ সাম্বা নাচের জন্য বিখ্যাত দলটিতে আছেন আরেক বিশ্বসেরা গোলকিপার ম্যানসিটির এডারসন।

আজ রাত ১০টায় সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি শুরু হবে কাতারের স্টেডিয়াম ৯৭৪ এ, ম্যাচে জয়ের দেখা পেলে শেষ ১৬ অনেকটাই নিশ্চিত করে ফেলবে পাঁচ বারের এই বিশ্ব চ্যাম্পিয়নরা। 

    

একাত্তর/আরআই/আরবিএস 

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
নেদারল্যান্ডসের আমস্টেলভিনে অনুষ্ঠিত হকি বিশ্বকাপে পুল ‘ডি’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ ক্যাম্পাসের অতিপরিচিত ছাত্রাবাস এলাকা 'সত্য নিকেতনে' একটি ছয়তলা ভবন হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। রোববার দুপুরে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক বিপর্যয়ে...
মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিশ্বজুড়ে সুন্দরের সবচেয়ে বড় মহাযজ্ঞের অবসান ঘটিয়ে অবশেষে উদযাপিত হলো নতুন বিশ্ব সুন্দরীর অভিষেক। ভিয়েতনামের চোখধাঁধানো নাহ ট্রাং শহরে আয়োজিত 'মিস ওয়ার্ল্ড ২০২৬' আসরের রক্ত গরম করা ফাইনালে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর