সমালোচনার মুখে মেসি!

আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ০৯:৩১ পিএম

মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার লড়াইটা ছিলো বাঁচা-মরার, ম্যাচটি হারলেই যে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হতো মেসিদের। এমন ম্যাচে জয়ের পর উল্লাস না করে কি কেউ তাকতে পারে? কিন্তু ড্রেসিং রুমে উল্লাসের সময় একটি ভিডিও নিয়ে সমালোচনার মুখে পড়েছেন আর্জেন্টাইন দলপতি। অভিযোগ, অপমান করেছেন মেক্সিকোর জার্সিকে।

স্প্যানিশ গণমাধ্যম মার্কার প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, লিওনেল মেসি বুট খোলার সময় তার সামনে পড়ে থাকা একটি মেক্সিকোর জার্সিকে পা দিয়ে সামনের দিকে সরিয়ে দেয়। এরপর দলের সাথে উল্লাসে মেতে উঠেন তিনি। কিন্তু নিজ দেশের জার্সিকে এভাবে পা দিয়ে সরিয়ে দেয়াটা মোটেও ভালো চোখে দেখেননি মেক্সিকান বক্সার ক্যানসেলো আলভারেজ, এ নিয়ে বেশ কয়েকটি টুইট করে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

চারটি ওজন শ্রেণিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতা এই বক্সার মেসিকে উদ্দেশ্য করে লেখেন, সৃষ্টিকর্তার কাছে তাকে প্রার্থনা করা উচিত, আমার সামনে যেন তাকে পড়তে না হয়।

আরেক টুইটে তিনি লেখেন, যখন থেকেই জার্সিটি নিচে পরেছিল, তখন থেকেই এটা মেক্সিকোর জন্য অপমানের।

এ নিয়ে আরো বেশ কয়েকটি টুইট করে নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি।

image


তার টুইটকে উদ্দেশ্য করে সাবেক আর্জেন্টাইন ফুটবলার আগুয়েরো টুইট করে বলেন, মি. ক্যানসেলো এটা নিয়ে কোন সমস্যা তৈরি করবেন না। আপনি ফুটবল সম্পর্কে জানেন না, কিংবা লকার রুমে কি হয় সেই সম্পর্কেও না। লকার রুমে সর্বদাই জার্সি নিচে পরে থাকে, কারণ জার্সিগুলো ঘামে ভিজে থাকে। আর মেসি তার বুট খোলার সময় ভুলবশত সেটা তার পায়ে লেগে গেছে।

ঘটনার দিন মেক্সিকোর ডিফেন্সটা যেন ভয়াবহ হয়ে দাঁড়িয়েছিল, ম্যাচটা না ফসকে যায় সাদা-আকাশীদের হাত থেকে। কিন্তু মাঠে যে ছিলেন জাদুকর মেসি, তাই তো আশাহত হননি ভক্তরা।

আরও পড়ুন: দ্রুত সুস্থ হতে এবার নাসার দ্বারস্থ নেইমার

ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত একটি শটে দলকে প্রথম গোল এনে দেন তিনি। পরে এনজো ফার্নান্দেসকে দিয়েও গোল করিয়ে ২-০ ব্যবধানে ম্যাচ জয় নিশ্চিত করেন।


একাত্তর/আরআই/আরএ

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
নয়াদিল্লির দক্ষিণ ক্যাম্পাসের কাছেই অবস্থিত সত্য নিকেতন এলাকায় ধসে পড়া ছয়তলা পেয়িং গেস্ট (পিজি) ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বহু শিক্ষার্থী। উদ্ধারকাজের সময় কংক্রিটের স্ল্যাব ও ভারী...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ ক্যাম্পাসের অতিপরিচিত ছাত্রাবাস এলাকা 'সত্য নিকেতনে' একটি ছয়তলা ভবন হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। রোববার দুপুরে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক বিপর্যয়ে...
মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর