দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নেইমারের ফেরা এখনো ‘সম্ভাবনা’ মাত্র!

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ০৯:০৭ পিএম

ব্রাজিল হেরেছে। হেরেও শেষ ষোলোতে গ্ৰুপ সেরা হয়ে পৌঁছেছে নেইমাররা। আর জিতেও বাড়ির পথে ক্যামেরুন।‌ অপরদিকে সার্বিয়াকে হারিয়ে শেষ দল হিসেবে নক আউট পর্বে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড।‌

ক্যামেরুনের বিপক্ষে দশ নতুন খেলোয়াড় নিয়ে মাঠে নামে তিতের দল। কৌশলগত একাদশ নিয়ে শুরু থেকে আক্রমণ পর আক্রমণ করে খেললেও গোলের দেখা পায়নি ব্রাজিল। উল্টো একটি খেয়েছে।‌

তবে নতুনদের উৎসাহ দিতে মাঠে ছিলেন নেইমারসহ দলের বেশিরভাগ নিয়মিত একাদশের তারকারা। তাদের উৎসাহে সেলেকাওরা ক্ষুরধার আক্রমণ রচনা করলেও কাজের কাজ হয়নি।‌

image


তবে এই হারে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রায় কোন‌ ছেদ পড়েনি। দ্বিতীয় রাউন্ডে তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। ব্রাজিলের হারের রাতে একই নিয়তি নিয়ে মাঠ ছেড়েছে পর্তুগালও।‌

সাইড লাইনে বসে পুরো খেলাই দেখেছেন ব্রাজিলের সুপারস্টার নেইমার, যিনি গোড়ালির ইনজুরি থেকে সেরে উঠতে লড়াই করে যাচ্ছেন।‌ এনিয়ে বিস্তর গুজব ডাল-পালা মেললেও সুখবর আছে।

ব্রাজিল দলের চিকিৎসকরা জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নেইমারের খেলার বিষয়টি এখনো সম্ভাবনার পর্যায়ে আছে। ইনজুরির যেভাবে সেরে উঠছে তাতে সম্ভাবনা দেখতে পাচ্ছেন তারা।

বিশ্বকাপের হেক্সা মিশনের শুরুতে সার্বিয়ার সাথে ম্যাচে পায়ের গোড়ালিতে ব্যথা পেয়ে কঁকিয়ে উঠে মাঠ ছাড়তে বাধ্য হন নেইমার। সার্বিয়ার মাকর্সম্যানরা শুরু থেকেই নির্দয় ছিলো নেইমারের প্রতি। শেষ পর্যন্ত তাদের বিপজ্জনক ফাউলের শিকার হতে হয় নেইমারকে।‌ যে কারণে গ্ৰুপ ম্যাচে তাকে আর দেখা যায়নি।

image


ব্রাজিল দলের সহকারী কোচ ক্লেবার জেভিয়ার জানান, নেইমার, দানিলো ও এলেক্স সান্দ্রো ইনজুরি থেকে সেরে উঠছেন।‌ দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে তাদের সবার ফিটনেস নিশ্চিত করা হবে। সে লক্ষ্যে কাজ চলছে।‌

এরিমধ্যে ব্রাজিল দল অনুশীলনের একটি ছবি পোস্ট করেছে।‌ সেখানে দেখা যাচ্ছে দলের অন্য সদস্যদের সঙ্গে নেইমারও জিমে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তার এই ছবি প্রমাণ দিচ্ছে তিনি সুস্থ হয়ে উঠছেন দ্রুত। এরপর ক্যামেরুনের বিপক্ষে ম্যাচের সময় মাঠেও উপস্থিত হয়েছেন নেইমার। হাত নেড়ে সাড়া দিয়েছেন ভক্তদের উদ্দেশ্যে।

তবে ব্রাজিল দলের চিকিৎসক রডরিগো লাসমার ক্যামেরুনের সঙ্গে ম্যাচ শেষে জানিয়েছেন, শেষ ষোলোতে নেইমার ও এলেক্স সান্দ্রোর মাঠে নামার বিষয়টি এখনো সম্ভাবনার পর্যায়ে। তারা এখনো বল নিয়ে অনুশীলন শুরু করেননি। ফলে এখনই সব কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।‌

image


আরও পড়ুন: ৫ গোলের ম্যাচে সার্বিয়াকে হারিয়ে শেষ ষোলোয় সুইজারল্যান্ড

লাসমার জানান, দানিলোর খেলার সম্ভাবনা বেশ উজ্জ্বল। অন্যদিকে জেসুস ও এলেক্স তেল্লেস হাঁটু সমস্যা ভুগছেন। তাদের পরীক্ষা করে দেখা হবে সমস্যা কতোটা খারাপ-ভালো।

হেক্সা মিশনে ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। আগামী সোমবার (৫ ডিসেম্বর) কাতারের স্টেডিয়াম নাইন সেভেন ফোরে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।


একাত্তর/আরএ

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
ভারতের রাজধানীর দক্ষিণ দিল্লির সাউথ ক্যাম্পাসের অন্যতম ব্যস্ত আবাসিক এলাকা সত্য নিকেতনে একটি পাঁচতলা ছেলেদের হোস্টেল (পেয়িং গেস্ট) ভবন ধসে পড়ে এক মর্মান্তিক বিপর্যয় ঘটেছে। ‘হোস্টেল ডেজ’ নামের এই...
দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবন উৎসর্গ করার অঙ্গীকার করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভারতের রাজধানীর নয়াদিল্লির দক্ষিণ ক্যাম্পাসের কাছেই অবস্থিত সত্য নিকেতন এলাকায় বহুতল হোস্টেল ভবন ধসের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে তিন জনে দাঁড়িয়েছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল...
টেলিভিশনের রঙিন পর্দায় যিনি এতদিন অত্যন্ত প্রতাপের সাথে অপরাধীদের হাঁড়ি-হাঁড়ি খবর ফাঁস করতেন এবং অন্যায়ের বিরুদ্ধে 'মিশন ইম্পসিবল' সাজিয়ে নীল বাতি জ্বালাতেন, সেই গ্ল্যামারাস টিভি স্টার নিজেই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর