হেসে উড়িয়ে দেওয়া, ইতোর কথাই সত্য হতে যাচ্ছে

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১২:৪৬ পিএম

বিশ্বকাপের আগে প্রায় সই দেশের কিংবদন্তি ফুটবলাররা নিজেদের ভবিষ্যৎবাণী জানিয়েছিলো। যেখানে সবাই বলেছিলো কি হতে পারে বিশ্বকাপের এই আসরে। তবে অঘটনের এই আসরে কি আর ভবিষৎবাণী ফলে। তবে চমকে যাওয়ার মতোই, অনেকটা মিলে গেলো ক্যামেরুনীয় ফুটবলার, স্যামুয়েল ইতোর আগাম বার্তা।

বিশ্বকাপের আগে ইতো বলেছিলো, নিজের দেশ ক্যামেরুন সেমিতে হারবে জার্মানিকে, ফাইনালে তারা আরেক আফ্রিকান দল মরক্কোকে পরাজিত করে শিরোপা ঘরে তুলবে। কিন্তু গ্রুপ পর্বের গণ্ডি পার হওয়ার আগেই বিদায় নিয়েছিলো আফ্রিকান সিংহরা। 

এতো বড় বড় দল থাকতে আফ্রিকান একটি দেশ কাপ নিবে, যাদের দলে নেই খুব বড় নাম, তারা খেলবে ফাইনাল। ব্যাপারটা কিছুটা হাস্যকর বটে। তবে ঘটনা এখানে শেষ নয় ! ইতো কি একদম ভুল বললেন? তাঁর ভবিষৎবাণী কি এতোটাই হাস্যকর ছিলো!

‘এফ’ গ্রুপে মরক্কোর সাথে ছিলো গত আসরের রানার্স-আপ ক্রোয়েশিয়া, আর ফিফার র‍্যাঙ্কিং এর দ্বিতীয় স্থানে থাকা বেলজিয়াম। সেরা দুইতে থাকাই তো বড় ব্যাপার আশরাফ হাকিমিদের জন্য। কিন্তু চমক দেখিয়ে তারা দখল করে নিলো গ্রুপের শীর্ষ স্থান। 

image


তবে কি সত্য হতে যাচ্ছে ইতোর ভবিষৎবাণী? সেতো বহুদূর।

ইতো বলেছিলও মরক্কো শেষে ষোলোতে স্পেন এবং কোয়ার্টারে পর্তুগালকে হারাবে। অবশ্যই হাস্যকর বিষয়, তাই তো নানা রকম সমালোচনার মুখেও পড়তে হয়েছে সাবেক এই ফুটবলারকে। 

সেই আশরাফ হাকিমিদের দেখাও হলো লুইস এনরিকের সাথে, পেনাল্টিতে নাস্তানাবুদ  করে, কোয়ার্টারে পেলো পর্তুগালকে। রোনালদোদের ১-০ গোলে হারিয়ে দিয়ে, ইতোর কথার সাথেই যেনো তাল মিলিয়ে চলছে তারা সেমি ফাইনাল খেলতে যাওয়া প্রথম আফ্রিকান দেশটি। 

আগামী ১৫ ডিসেম্বর দিবাগত রাত ১টায়, ইতোর ভবিষৎবাণীর সাথে মিল রেখেই, মরক্কো মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে।


একাত্তর/আরআই

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
তিন-তিনটি ফাইনালে উঠেও শিরোপা ছোঁয়া হয়নি, স্বপ্নভঙ্গের সেই তিক্ত অতীতকে পেছনে ফেলে অবশেষে আফ্রিকান ফুটবলের শীর্ষ সিংহাসনে বসলো ক্যামেরুনের অদম্য নারীরা!
আগের সরকারের আমলে নেওয়া প্রায় এক হাজার ৩০০টি উন্নয়ন প্রকল্পের অর্থনৈতিক কার্যকারিতা যাচাই এবং সম্ভাব্য অনিয়ম চিহ্নিত করতে বর্তমান সরকার পৃথকভাবে প্রতিটি প্রকল্প মূল্যায়ন করছে বলে জানিয়েছেন...
নয়াদিল্লির দক্ষিণ ক্যাম্পাসের কাছেই অবস্থিত সত্য নিকেতন এলাকায় ধসে পড়া ছয়তলা পেয়িং গেস্ট (পিজি) ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বহু শিক্ষার্থী। উদ্ধারকাজের সময় কংক্রিটের স্ল্যাব ও ভারী...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ ক্যাম্পাসের অতিপরিচিত ছাত্রাবাস এলাকা 'সত্য নিকেতনে' একটি ছয়তলা ভবন হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। রোববার দুপুরে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক বিপর্যয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর