তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ক্রোয়েশিয়া ও মরক্কো

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১০:০১ পিএম

রূপকথার যাত্রা সেমিতেই শেষ হলো মরক্কোর। নিজেদের তো বটেই, কোনো আফ্রিকান দেশেরও যে এখন পর্যন্ত এটিই সবথেকে বড় অর্জন। আজ বিশ্বমঞ্চে আরো একবার মাঠে নামবে দলটি, লড়াই করবে তৃতীয় স্থানের জন্য। 

যদিও অনেকের চোখে ম্যাচটি শুধুই নিয়ম রক্ষার্থের ম্যাচ, কিন্তু আসলেই এর গুরুত্ব রয়েছে বৈ-কি।

মূলত সেমি ফাইনালের দুই পরাজিত দলের মাঝে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়ে থাকে। সহজ চোখে এর কোনো গুরুত্ব না থাকলেও, এর কিছু প্রয়োজনীয়তা আছে। তৃতীয় স্থানকেও একটি অর্জন হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে। ফলে এর কিছু গুরুত্ব রয়েছে।

বিশ্বকাপ খেলতে এসে একদম খালি হাতে ফেরত যাওয়া থেকে কিছু নিয়ে ফেরাটাও তো সম্মানের। যদিও বেশির ভাগের মতেই খেলাটা শুধুই টাকার জন্য হয়ে দাঁড়িয়েছে। এমনকি গত আসরে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ জেতার পরেও বেলজিয়ামের মাঝে ছিল এই ম্যাচ নিয়ে অসন্তোষ। 

মূলত এই ম্যাচকে নিয়ে থাকে না কোনো উন্মাদনা। 

তবে সব দলের ক্ষেত্রে ব্যাপারটা একই নয়। মরক্কোর মত দল যারা প্রথমবার সেমি ফাইনাল খেললো। তাদের কাছে এই আসরে তৃতীয় হওয়াটাও বিশাল এক অর্জনের ব্যাপার।

বিশ্বকাপ জয়ী এবং রানার্স আপ দলের পাশাপাশি, তৃতীয় স্থান অধিকার করাও একটি দলের জন্য পদক এর মতই। সেই পদক সকল  দেশের জন্য গুরুত্বপূর্ণ না হলেও, মরক্কোর মত দেশের কাছে এর গুরত্বতা অধিক, সাথে অর্থের প্রয়োজনীয়তা তো আছেই।

প্রাইজমানির হিসাব করলে দেখা যায়, তৃতীয় স্থানে থাকা দলটি পাবে পায় ২৭ মিলিয়ন ইউএস ডলার। যেখানে চতুর্থ স্থানে থাকা দলটি পাবে ২৫ মিলিয়ন ইউএস ডলার। এবারের বিশ্বকাপের মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছিল ৪৪০ মিলিয়ন ইউএস ডলার। যা থেকে চ্যাম্পিয়ন দল পাবে ৪২ মিলিয়ন ইউএস ডলার এবং রানার্স আপ পাবে ৩০ মিলিয়ন ইউএস ডলার।

খালি হাতে ফিরবে না কোনো দলই, গ্রুপ পর্ব খেলা দলগুলোও পাবে ৯ মিলিয়ন ইউএস ডলার, শেষ ষোল খেলা দলগুলো পাবে ১৩ মিলিয়ন ইউএস ডলার এবং কোয়ার্টার ফাইনাল খেলা দলগুলো পাবে ১৭ মিলিয়ন ইউএস ডলার করে।


একাত্তর/আরআই


বোস্টনের জিলেট স্টেডিয়ামে মরক্কোর ঐতিহাসিক স্বপ্নযাত্রা গুঁড়িয়ে দিয়ে টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখল ফ্রান্স। আর, এই দুর্দান্ত জয়ের পর ফরাসি শিবিরের ধারাবাহিকতা এবং বড় টুর্নামেন্টে...
বোস্টনের জিলেট স্টেডিয়ামে ৬৩ হাজারের বেশি দর্শকের গগনবিদারী চিৎকারের সামনে ইতিহাস আবার নিজেকে পুনরাবৃত্তি করল! চার বছর আগে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোকে যেভাবে কাঁদিয়েছিল ফ্রান্স, ঠিক একই...
২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আর মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে দিদিয়ে দেশমের ফ্রান্স। কিন্তু সেই শেষ চারের টিকিট কাটার আগে ফরাসিদের পার হতে হবে মরক্কো নামের এক কঠিন প্রাচীর, যারা ২০২২ সালের...
বোস্টনের জিলেট স্টেডিয়ামে বৃহস্পতিবার যখন ফ্রান্স আর মরক্কো মুখোমুখি হবে, তখন ফরাসি কোচ দিদিয়ে দেশম কোনো রকম পরীক্ষা-নিরীক্ষার ধার ধারছেন না। কাতার বিশ্বকাপের সেই সেমিফাইনালের ক্ষতে মরক্কো যখন...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর