এখনই অবসর নিচ্ছেন না মেসি, খেলা চালিয়ে যাবেন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ০১:৩৭ পিএম

বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন মেসি। তিনি বলেন, গত বছর কোপা আমেরিকা আর এবার বিশ্বকাপ জিতলাম। জাতীয় দলের হয়ে খেলতে আমার সবসময়ই ভালো লাগে। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আরও কিছু ম্যাচ আমি খেলে যেতে চাই।

এবারের আগে আর্জেন্টিনা সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ১৯৮৬ সালে। মেসির জন্মের এক বছর পর। প্রতিটি আর্জেন্টাইনের মতো তারও ছোটবেলার স্বপ্ন ছিল, একদিন বিশ্বকাপ ট্রফি হাতে তুলবেন। কিন্তু ক্লাব ফুটবলে সম্ভাব্য সব ট্রফি জিতে ফেললেও বিশ্বকাপ শিরোপা রয়ে গিয়েছিল অধরা।

২০১৪ বিশ্বকাপে ফাইনালও খেলেছিলেন। তবে ট্রফি ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়নি সেবার। আট বছর পর লুসাইলে ফ্রান্সকে হারিয়ে মিটল সেই অতৃপ্তি।

সোনালি ট্রফিটা নিয়ে মেসি তাই যারপরনাই উৎফুল্ল, আর্জেন্টিনার সবারই ছেলেবেলার স্বপ্ন থাকে এটা। আমি সৌভাগ্যবান যে ক্যারিয়ারের সবই অর্জন করতে পেরেছি। যেটা এতদিন ছিল না, সেটাও হয়ে গেল।

ম্যাচ শেষে তিনি বলেন, এভাবে শেষ করতে পারলাম, এটা সত্যিই অসাধারণ। জানতাম, কোন পর্যায়ে এই শিরোপা আমি জিতবো। কেন জানি মনে হচ্ছিল, এমন কিছু একটাই হবে। আরও একবার তিনি (ঈশ্বর) আমাকে খুশি করেছেন।

তিনি বলেন, এটার প্রত্যাশায় ছিলাম, শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হলাম। আমরা ম্যাচে বেশ ভুগেছি, কিন্তু শেষ পর্যন্ত জয় পেয়েছি। ভক্তদের উন্মাদনা দেখতে দেশে ফেরার তর সইছে না।

আরও পড়ুন: রোমাঞ্চ শেষে মেসির হাতেই বিশ্বকাপ

লিওনেল মেসি বলেছেন, ঈশ্বরের কাছে তার আর কোন চাওয়া নেই। ক্যারিয়ারের শেষ ধাপে এসে কোপা আমেরিকা জিতেছেন, বিশ্বকাপ জিতলেন। তিনি এখন পূর্ণ।

ফাইনালে উঠে মেসি জানান যে, এটাই তার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। শিরোপা জিতে জানিয়েছেন, ঈশ্বর তাকে সব দিয়েছেন। জেতার মতো আর কিছু নেই। তার ওই মন্তব্যে অবসর নিয়ে প্রশ্ন ওঠে। তবে লিও সাফ জানিয়ে দিয়েছেন, এখনই অবসর নেওয়ার কথা ভাবছেন না।


একাত্তর/আরএ

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে গেল বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম এক নাটকীয় ও বিতর্কিত ঘটনা! স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে যখন মেডেল নেওয়ার জন্য একে একে মঞ্চে উঠছিলেন...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর