মেসির আরো একটি ট্রফি জেতা বাকি!

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ০৯:২৫ পিএম

বিশ্বকাপ জয়ের পর বলা হলো ফুটবলের বিশ্বের সব ট্রফি এখন লিওর ঘরে। তবে হিসেব বলছে এখনো আরো একটা ট্রফি পাওয়ার বাকী আছে আর্জেন্টাইন সুপারস্টারের। 

গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড এখনো পর্যন্ত উঠেনি এলএমটেনের হাতে। অথচ ক্রিশ্চিয়ানো রোনালদো, লুকা মদ্রিচ, লেভানডস্কিরা ঠিকই জিতে নিয়েছেন এই ট্রফি। 

আর্জেন্টিনার হয়ে লিও রূপকথা লিখলেন প্রায় দিন দশেক। ফুটবলের এ রাজপুত্র এখন পরিপূর্ণ। সেনসেশনাল ক্যারিয়ারে অভাবটা ছিলো ওই সোনালী ট্রফিটার। সেটাও মিটলো। এখন তাহার ক্যাবিনেটে শুধু ট্রফি আর ট্রফি। গুণে গুণে ৪২টা। 

image


তবে এতো ট্রফি জিতেও এই লিস্টের চূড়ায় যিনি বসে আছেন তিনি কিন্তু লিও নন। একটি ট্রফি বেশি জিতে এক নম্বরের নামটা ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেজের। এই তালিকার ছয় নম্বরে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

একটা ট্রফি এখনো পর্যন্ত ম্যাজিশিয়ানের হাতে ধরা দেয়নি। নিজের পা দুটো সোনার হলেও ‘গোল্ডেন ফুট’ অ্যাওয়ার্ড এখনো পাওয়া হয়নি আর্জেন্টাইন সুপারস্টারেরর। 

অথচ ক্রিশ্চিয়ানো রোনালদো, লুকা মদ্রিচরা এরই মধ্যে পেয়ে বসে আছেন সম্মানজনক এই ট্রফি। চলতি বছর আবার সেটা পেয়েছে পোলিশ স্ট্রাইকার লেভানডফস্কি।

image


গেলো ২০ বছর ধরে এই পুরস্কার দেওয়া হয়। বছরের সেরা ফুটবলারকে তার পায়ের ছাপ ফ্রেম করে বাধিয়ে দেয়া হয়। এই পুরস্কার পাওয়ার জন্য ফুটবলারের বয়স অন্তত ২৮ বছর হতে হয়। 

একজন ফুটবলার তাঁর ক্যারিয়ারে এই পুরস্কার একবারই জিততে পারেন। প্রতিবছর সাংবাদিকরা ভোট দিয়ে বেছে নেন এই পুরস্কারের জয়ীকে। মেসির বয়স ৩৫ বছর। অর্থাৎ, গেল সাত বছরে এই পুরস্কার জেতার সৌভাগ্য হয়নি তাঁর।

সব ফাড়া গেছে কেটে লিও মেসি এখন সিরিয়াল উইনার। দেশ-ক্লাব সব জার্সিতেই সুপারহিট। কে জানে আসছে বছর হয়তো সোনার ছেলের হাতেই উঠবে সোনার পা । 


একাত্তর/এআর

স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
রূপকথার মতো ক্যারিয়ারে হাজার হাজার ছবি আর ভিডিও আপলোড করেছেন লিওনেল মেসি, কিন্তু বিশ্বকাপের ফাইনালের ঠিক আগের দিন তাঁর ইনস্টাগ্রামের সর্বশেষ পোস্টটি যেন একদম অন্যরকম এক আবেগের সুনামি বইয়ে দিয়েছে!...
১০ বছর আগে যে মাঠ সাক্ষী ছিল তাঁর জীবনের সবচেয়ে অন্ধকার ও হৃদয়বিদারক রাতের, ফুটবল ঈশ্বর যেন ঠিক সেই মঞ্চেই ফিরিয়ে আনলেন তাকে! যে কান্নায় একদিন স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো ফুটবল বিশ্ব, আজ এক দশক পর ঠিক...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর