এগিয়ে যাও আর্জেন্টিনা, ফাইনালের আগে মেসি

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৬:৩৬ পিএম

ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।

জার্মান প্রেস এজেন্সির বরাত দিয়ে জানা গেছে, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক আবেগঘন বার্তার মাধ্যমে বিগত কয়েক বছর ধরে দলের অবিশ্বাস্য পথচলা এবং সতীর্থদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৩৯ বছর বয়সী এই জীবন্ত কিংবদন্তি।


আর্জেন্টিনার সব খেলোয়াড়, কোচ এবং সাপোর্ট স্টাফদের নিয়ে তোলা একটি বাঁধাই করে রাখার মতো টিম-ফটোর সাথে ক্যাপশনে মেসি লিখেছেন, আগামীকাল (রোববার) যা-ই ঘটুক না কেন, এই দলটি ইতিমধ্যে এমন এক ইতিহাস লিখে ফেলেছে, যা আমরা কোনো দিন ভুলব না এবং কেউ তা মুছেও দিতে পারবে না। এগিয়ে যাও আর্জেন্টিনা!

নিউ ইয়র্কের উপকণ্ঠে ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেনের এই ব্লকবাস্টার ফাইনালের আগে মেসির এই পোস্ট আলবিসেলেস্তে শিবিরে জোগাচ্ছে এক অসাধারণ মানসিক শক্তি।


২০২১ ও ২০২৪ সালে টানা দুবার কোপা আমেরিকা জয়ের পর এই সোনালী প্রজন্ম এখন টানা দ্বিতীয়বার বিশ্বকাপ উঁচিয়ে ধরার দ্বারপ্রান্তে। অথচ এই সাফল্যের আগে জাতীয় দলের জার্সি গায়ে দীর্ঘ ১৬টি বছর একটিও আন্তর্জাতিক শিরোপা না পেয়ে তীব্র আক্ষেপ ও সমালোচনার সাগরে ডুবেছিলেন মেসি।

দীর্ঘ সেই খরা কাটিয়ে আজকের এই রাজকীয় অবস্থানে পৌঁছানোর অনুভূতি প্রকাশ করতে গিয়ে আটবারের ব্যালন ডি'অর জয়ী এই জাদুকর লেখেন, এই এতগুলো বছরের সবচেয়ে সুন্দর অনুভূতিটা শুধু ট্রফি জয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং আসল আনন্দ ছিল পুরো জার্নি বা পথচলাটার মধ্যে। এই দলটার সাথে প্রতিদিনের জীবন ভাগ করে নেয়া, একসাথে লড়াই করা, কঠিন সময়ে একে অপরকে টেনে তোলা এবং প্রতিটি পদক্ষেপ উপভোগ করাটাই ছিল আসল সার্থকতা।


নিজের বিদায়ী বার্তার সুর টেনে মেসি আরও যোগ করেন, আমার প্রত্যেক সতীর্থ, কোচিং স্টাফ এবং এই জাতীয় দলটিকে একটি সুখী পরিবার হিসেবে ধরে রাখার জন্য যারা দিনরাত পর্দার আড়ালে কাজ করে যাচ্ছেন, তাদের প্রত্যেককে জানাই অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ।

মেসির এই বার্তা শুধু একটি ইনস্টাগ্রাম পোস্ট নয়, বরং মাঠের নামার আগে স্প্যানিশ আর্মাডাদের বিরুদ্ধে আর্জেন্টিনা শিবিরের এক অলিখিত যুদ্ধ ঘোষণা। কাপ যার হাতেই উঠুক, মেসি ও তাঁর যোদ্ধারা যে ইতিমধ্যে ইতিহাসের অমর পাতায় নিজেদের নাম লিখে ফেলেছেন, তা তিনি আরও একবার ফুটবল বিশ্বকে মনে করিয়ে দিলেন!

একাত্তর/এআরএস
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
আমেরিকার পেশাদারি ফুটবলের আসর মেজর লিগ সকারের (এমএলএস) শীর্ষস্থানের লড়াইয়ে যেন বড়সড় ধাক্কা খেল ইন্টার মায়ামি। শনিবার রাতে ন্যাশভিলের ঘরের মাঠে ৪-১ গোলের বিশাল ব্যবধানে চূর্ণ হয়েছে বর্তমান...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর