বিপিএলের খেলা মাঠে বসে দেখলেই পুরস্কার জেতার সুযোগ

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ০৫:১৫ পিএম

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। বরাবরে মতই আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে শুরু হওয়া এই আসরে, এবার নতুন চমক এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাঠে আসা উদ্যমী দর্শকদের মাঝ থেকে বাছাইকৃত একজনকে দেওয়া হবে সেই পুরস্কার। 

একটি ম্যাচের জন্য দর্শক খুবই গুরুত্বপূর্ণ। করোনাকালীন সময়ে দর্শক ছাড়া খেলা যেনো, অনেকটাই ফেকাসে হয়ে গিয়েছিলো। তাই দর্শকদের গুরুত্ব দেওয়ার জন্য এবার পুরস্কারের ব্যবস্থা করলো বিসিবি।

প্রতি ম্যাচেই একজন উদ্যমী দর্শককে বাছাই করবে টিভি ক্যামেরা। বাছাইয়ের জন্য লক্ষ্য করা হবে, সমর্থকদের পোশাক-আশাক, প্ল্যাকার্ড, উদ্যম ইত্যাদি বিষয়। বিজয়ী সেই দর্শকের ছবি দেখানো হবে মাঠের জায়ান্ট স্ক্রিনে। 

বিজয়ী দর্শক মাঠে এসে ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি উপভোগ করতে পারবে। শুধু তাই নয়, ম্যাচসেরা হওয়া ক্রিকেটারের সাথে একটি ছবি তোলার সুযোগও পাবেন সেই দর্শক। সাথে উপহার হিসাবে থাকছে সেই ক্রিকেটারের অটোগ্রাফসহ একটি ব্যাট। 

শুক্রবার (৬ জানুয়ারি) বিপিলের উদ্বোধনী দিনের প্রথম দুই ম্যাচে দুইজন দর্শককে বিসিবি কর্তৃক এই পুরস্কার দেওয়া হয়েছে।  

আরও পড়ুন: বিপিএলে আজ সাকিব-মাশরাফির লড়াই 

ম্যাচ শেষে দর্শক এবং অটোগ্রাফযুক্ত ব্যাটের ছবি প্রকাশ করা হবে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে। সেই অনুযায়ী শুক্রবার আলভা এবং শাহরিয়ার নামে দুইজন সমর্থকের ছবি প্রকাশ করা হয়। 


একাত্তর/আরআই/এসজে

২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
ফুটবল মানেই শুধু জয়-পরাজয় নয়, ফুটবল মানেই আবেগের চরম বিস্ফোরণ। হিউস্টনের স্টেডিয়ামে সোমবার রাতে ব্রাজিল ও জাপানের লড়াইয়ে ফুটবল বিশ্বের সেই দ্বিমুখী রূপই দেখল পৃথিবী। একদিকে ব্রাজিলের সমর্থকরা যখন...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর