দুই বছরের জন্য আবারও বাংলাদেশের কোচ হাথুরুসিংহে

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৩ এএম

বাংলাদেশ দলে চন্ডিকা হাথুরুসিংহের দ্বিতীয় অধ্যায় শুরু নিয়ে আলোচনা চলছিল অনেক দিন ধরেই। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। দুই বছরের জন্য লঙ্কান কোচকেই বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছে খবরটি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

বিসিবিপ্রধান বলেছেন, ‘আমরা যখন গত বিশ্বকাপে অস্ট্রেলিয়াতে যাই তখনই হাথুরুসিংহের সঙ্গে আলোচনা হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে, আমরা আরও দুজনের সাথেও কথা বলেছি। এর মধ্যে থেকে আরও একজন বেছে নেওয়া যাবে। এখন শুধু প্রধান কোচটাই আমরা বেছে নিয়েছি। দুই বছরের জন্য আমরা তাঁকে নিয়েছি। ২০২৩ ও ২০২৪ সাল পর্যন্ত। তিন ফরম্যাটের জন্যই নিয়েছি।’ 

এরই মধ্যে অস্ট্রেলিয়ার রাজ্য দল নিউ সাউথ ওয়েল ব্লুজ ও বিগ ব্যাশের দল সিডনি থান্ডারের সহকারী কোচের পদ ছেড়েছেন হাথুরুসিংহে। এবার নতুন করে নেবেন সাকিব-তামিমদের দায়িত্ব। ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের হেড অব এলিট ক্রিকেট মাইকেল ক্লিঙ্গার জানিয়েছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে কোচিংয়ে ফিরতেই তাদের দলের দায়িত্ব ছেড়েছেন সাবেক এই লঙ্কান ক্রিকেটার।

এর আগে ২০১৪ সালের জুনে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন হাথুরুসিংহে। ২০১৭ সালের অক্টোবরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চুকিয়ে নেন। এরপর দায়িত্ব নেন নিজ দেশের। সেখানে খুব একটা ভালো কাটেনি তাঁর অধ্যায়। এরপর ২০২০ সালের দিকে ফিরে যান নিউ সাউথ ওয়েলসের ক্রিকেটে। সেখান থেকেও এবার নিজের অধ্যায় চুকিয়ে নিলেন শ্রীলঙ্কার হয়ে ২৬ টেস্ট ও ৩৫ ওয়ানডে খেলা সাবেক এই অলরাউন্ডার। আবার নতুন করে নিলেন বাংলাদেশের দায়িত্ব। বাংলাদেশে তাঁর নতুন অধ্যায় কেমন হয় সেটাই দেখার অপেক্ষা!


একাত্তর/এআর

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই অজি তারকা স্টিভ স্মিথের এক অদ্ভুত আচরণ এবং মিচেল স্টার্কের বিশ্বরেকর্ড গড়ার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। বাংলাদেশে ব্যাটিং বিপর্যয়ের পর অজিদের ব্যাটিং ইনিংসের ৯ম ওভারে ঘটে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর