এনজোকে দলে টেনেও জয় পেলো না চেলসি

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫৯ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেকটা ভাল হলো না আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজের। প্রিমিয়ার লিগে ফুলহ্যামের সাথে গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেছে তার দল চেলসি। 

স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল চেলসি। একের পর এক অ্যাটাকে ব্যস্ত থাকতে হয় ফুলহ্যাম কিপার লেনোকে। তবে আল্টিমেট গোলটাই পাওয়া হয়নি। 

সেকেন্ড হাফে উত্তেজনা ছড়ায় ম্যাচে। দেখানো পাঁচটা হলুদ কার্ড। ম্যাচের গোটা সময় এনজো ফার্নান্ডেজকে খোলসবন্দী করে রাখে ফুলহ্যামের মিডফিল্ড। 

অন্যদিকে ফুলহামের আক্রমণ ঠেকাতেও ব্যস্ত থাকতে হয়েছে চেলসিকে। তাদের ব্যর্থতার দিনে ঘরের মাঠে পয়েন্ট হারানোর হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় ব্লুজদের।

পুরো ম্যাচে একাধিকবার গোলের চেষ্টা করেও জালের দেখা পায়নি পটার শিষ্যরা। এরমধ্য দিয়ে নিজের মেয়াদে ফুলহ্যামের সাথে পাঁচ দেখার কোনটাতেই জয় পেলেন না কোচ গ্রাহাম পোর্টার। 

গেল সপ্তাহেই রেকর্ড ১২১ মিলিয়ন ইউরোতে বেনফিকা থেকে চেলসিতে নাম লেখান বিশ্বজয়ী তারকা ফার্নান্দেজ। এই ড্রয়ে ২১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের ন’য়ে উঠে এলো ব্লুজরা।


একাত্তর/এসজে

তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের তারকা এবং ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ফুটবলার।
টুর্নামেন্ট শুরুর আগ মূহুর্তে ফেভারিট দলগুলোর পারফরম্যান্স ঘিরে যেমন আলোচনা শুরু হয়েছে, তেমনি সমানভাবে আলোচনায় জায়গা করে নিয়েছে সম্ভাব্য চমক দেওয়া কিছু দলও।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর