ইসরাইলকে উড়িয়ে রোনালদোর ১০৪ তম গোল, ব্রুনোর বাজিমাৎ

আপডেট : ১০ জুন ২০২১, ১২:৪১ পিএম

ইউরোর আগে শেষ প্রস্তুতিটা ভালোভাবেই সারলো পর্তুগাল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইসরাইলকে ৪-০ গোলে হারিয়ে জয় পেলো বর্তমান চ্যাম্পিয়নরা।

পর্তুগালের হয়ে এদিন সেরা খেলাটা খেলল ব্রুনো ফারনান্দেজ ও ক্রিশ্চিয়ানো রোনালদো। 

পর্তুগালের জার্সিতে আরো একটা গোল পেয়ে গেল ক্রিশ্চিয়ানা রোনালদো। ইসরাইলকে ৪-০ গোলে হারানোর ম্যাচে দ্বিতীয় গোলটা এসেছে সিআর সেভেনের পা থেকে।

১৭৫ তম ম্যাচে খেলতে নেমে ১০৪ নম্বর এই আন্তর্জাতিক গোলটির মাধ্যমে রোনালদো পৌঁছে গেল এই তালিকায় সবার ওপরে থাকা ইরানের আলি দাইয়ের কাছাকাছি। দাইয়ের থেকে আর মাত্র পাঁচ গোল পেছনে পর্তুগিজ সুপার স্টার।

এদিকে ম্যাচে জোড়া গোল করে ম্যানচেস্টার ইউনাটেড তারকা ব্রুনো ফারনান্দেজ বাজিমাৎ করেছেন। বাকি গোলটি আসে হুয়াও ক্যানসেলোর থেকে।

মূল একাদশ নিয়েই এদিনে মাঠে নামে সান্তোসের পর্তুগাল। ৪-২-৩-১ ফর্মেশনে শুরু থেকেই প্রতিপক্ষের টুঁটি চেপে রাখে।

ইউরোর প্রস্তুতি হিসেবেই ইসরাইলের সাথে পর্তুগালের এই প্রীতি ম্যাচ। গ্রুপ পর্বে ওরা লড়বে হাঙ্গেরি, জার্মানি ও ফ্রান্সের বিপক্ষে। 


একাত্তর/আরএইচ

পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তাঁর দীর্ঘদিনের রূপসী সঙ্গী জর্জিনা রদ্রিগেজের প্রেমজীবন ঘিরে ভক্তদের কৌতূহলের শেষ নেই। অবশেষে সম্পর্কের এক দশক পর, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই...
সপ্তাহান্তজুড়ে পর্তুগালের ফুঞ্চল শহরের অলিতে-গলিতে গুঞ্জন আর জল্পনা-কল্পনার পারদ ছড়িয়েছিল তুঙ্গে! ভক্তদের মনে একটাই প্রশ্ন, অবশেষে কি শুভ পরিণয় সম্পন্ন করতে যাচ্ছেন ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো...
প্রায় এক দশক ধরে একসাথে সংসার, পাঁচ পাঁচটি সন্তান আর ফুটবল বিশ্বে সবচেয়ে গ্ল্যামারাস ও প্রভাবশালী জুটি হিসেবে রাজত্ব করার পর, অবশেষে কি শুভ পরিণয় ঘটতে চলেছে? ভক্তদের বহুদিনের কাঙ্ক্ষিত প্রশ্নের...
বিশ্বকাপের ক্লান্তি কাটাতে এখনো পুরোদমে ছুটির মেজাজে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ছুটির আনন্দ বাদ দিয়ে তিনি মাঠের গ্যালারিতে হাজির হয়েছিলেন এক অদ্ভুত আর মজার লড়াই দেখতে!
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর