রোনালদো ভক্তদের বোকা বানাল অন্য এক দম্পতি!

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৭:৩৩ পিএম

সপ্তাহান্তজুড়ে পর্তুগালের ফুঞ্চল শহরের অলিতে-গলিতে গুঞ্জন আর জল্পনা-কল্পনার পারদ ছড়িয়েছিল তুঙ্গে! ভক্তদের মনে একটাই প্রশ্ন, অবশেষে কি শুভ পরিণয় সম্পন্ন করতে যাচ্ছেন ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী জর্জিইনা রদ্রিগেজ?

খবর চাউর হয়েছিল, শনিবার নাকি ঐতিহাসিক ফুঞ্চল ক্যাথেড্রালে চার হাত এক হতে চলেছে। আর সেই খবরে বিশ্বাস করে হাজার হাজার 'ডন' ভক্ত ভিড় জমিয়েছিলেন মাদেইরার রাজপথে। কিন্তু দিনশেষে যা ঘটল, তা যেন এক চরম প্রহসন আর হাস্যরসের নাটক!


হাজার হাজার উন্মুখ ভক্তের অপেক্ষার প্রহর ভেঙে যখন বিয়ের পাত্র-পাত্রী সামনে এলেন, দেখা গেল তারা রোনালদো-জর্জিইনা নন, একদম অপরিচিত অন্য এক দম্পতি! আর সামাজিক যোগাযোগমাধ্যমে পুরো ঘটনা দেখে হেসেই আকুল স্বয়ং ক্রিস্টিয়ানো রোনালদো।

পুরো ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ‘জর্নাল দা মাদেইরা’ পত্রিকা ইনস্টাগ্রামে একটি রিপোর্ট পোস্ট করলে আল-নাসর তারকা রোনালদো সেখানে চরম এক খোঁচা মারেন। কমেন্ট বক্সে অট্টহাসির এক ইমোজি বসিয়ে সব গুঞ্জন আর ভূয়া খবর এক নিমেষে উড়িয়ে দেন এই তারকা।


২০১৬ সালে প্রথম দেখা ও গত বছর আংটি বদলের পর বিয়ের খবর নিয়ে মানুষের এই মাতামাতিকে শুধুই মজার এক নাটক হিসেবে দেখছেন সিআরসেভেন।

তবে রোনালদোর বোন এলমা আভেইরো বিষয়টিকে হালকাভাবে নেননি। তিনি ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলেন, মানুষ কীভাবে ধরে নেয় যে রোনালদো নিজের বিয়ের খবর নিজে ঘোষণা না করে গোপনে বিয়ে করে ফেলবে?


রোনালদো অবশ্য আগেই ইঙ্গিত দিয়েছিলেন, তাদের বিয়েটা জাঁকজমক আয়োজন হবে না। কারণ জর্জিইনা নিজে খুব ঘরোয়া ও ঘনিষ্ঠ পরিবেশে বিয়ের পর্ব সারতে পছন্দ করেন। ফরাসি সংবাদমাধ্যম 'আরএমসি' এর মতে, রোনালদোর এই বক্তব্যের পর থেকেই গোপন বিয়ের গুঞ্জনের ডালপালা মেলতে শুরু করে।

গুঞ্জনের আগুনে আরও ঘি ঢেলেছে সম্প্রতি ফুঞ্চলে কালো গ্লাস লাগানো ২৫টি ট্যাক্সি বুকিং দেওয়ার খবর! খবর চাউর হয়েছে, বিয়ে নাকি শনিবার হয়নি, তবে আগামী সপ্তাহে হতে পারে।


ফলে আগামী সপ্তাহান্তে আবারও ফুঞ্চলের রাজপথে হাজার হাজার ফুটবলপ্রেমী ভিড় জমাতে পারেন। তবে শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায়, আগামী সপ্তাহে কি আসলেই বরের বেশে দেখা মিলবে রোনালদোর, নাকি আবারও কোনো অপরিচিত দম্পতির বাদ্যি বাজিয়ে বোকা বনে বাড়ি ফিরবেন ভক্তরা?

তথ্যসূত্র: গোল ডটকম

এআরএস
বিশ্বকাপের করুণ বিদায়ের পর জাতীয় দল থেকে পর্তুগিজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদোর অবসান ঘটবে, এমন গুঞ্জন যারা ছড়িয়েছিলেন, তাদের মুখে সপাটে চাবুক মারলেন ৪১ বছর বয়সী এই মহাতারকা। জাতীয় দলকে বিদায়...
পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তাঁর দীর্ঘদিনের রূপসী সঙ্গী জর্জিনা রদ্রিগেজের প্রেমজীবন ঘিরে ভক্তদের কৌতূহলের শেষ নেই। অবশেষে সম্পর্কের এক দশক পর, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই...
কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট...
দীর্ঘ সম্পর্কের অবশেষে শুভ পরিণয় ঘটলো। বুয়েনস এইরেসে জন্ম নেওয়া দীর্ঘদিনের প্রেমিকা ও জীবনসঙ্গিনী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পর্তুগিজ ফুটবল মহাতারকা...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে ও এর উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১০০ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ১৮৩ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে...
আকাশপথে দ্রুত যোগাযোগের দুনিয়ায় এক অবিশ্বাস্য বিপ্লব আনতে চলেছে চীন! শব্দের গতির চেয়ে দ্বিগুণেরও বেশি বেগে ছুটতে সক্ষম নতুন এক সুপারসনিক যাত্রীবাহী বিমান নির্মাণের পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে...
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আবারও চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।   
দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানসম্পন্ন ও উদ্ভাবনী শিক্ষা এবং গবেষণার পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর