সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ০২:৪৬ পিএম

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তাই সিরিজ জেতার আশা টিকিয়ে রাখতে হলে টাইগারদের সামনে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই। এজন্য সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে জয়ের মিশন নিয়েই ইংলিশদের বিপক্ষে মাঠে নামছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ।

আজ (৩ মার্চ) মিরপুরের ‘হোম অব ক্রিকেট’ শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১২টায় শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় দিনের খেলা। ম্যাচের আগে টসে জয়লাভ করেছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল এবং তিনি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

ইংল্যান্ডের বিপক্ষে এর আগে চারটি ওয়ানডে ম্যাচে জয় পেলেও এখন পর্যন্ত সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এবার সে আক্ষেপ দূর করার লক্ষ্য নিয়ে মাঠে নামলেও বেশ চাপে রয়েছে স্বাগতিকরা। এদিন সিরিজ বাঁচাতে হলে সর্বোচ্চটা দিতে হবে সাকিব-তামিমদের।

টাইগার ভক্তদের জন্য সুঃসংবাদ, গতকাল অনুশীলনে চোট পাওয়া অভিজ্ঞ মুশফিকুর রহিম একাদশে রয়েছেন। ফলে বাংলাদেশ দল প্রথম ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে।

তবে ইংল্যান্ড তাদের একাদশে দুইটি পরিবর্তন এনেছে। দুই পেসার ক্রিস ওকস ও জোফরা আর্চারকে বিশ্রাম দিয়েছে তারা। তাদের বদলে একাদশে ফিরেছেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা পেসার সাকিব মাহমুদ ও পেস অলরাউন্ডার স্যাম কারান।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, ফিলিপ সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক-উইকেটকিপার), উইল জ্যাকস, মঈন আলী, স্যাম কারান , আদিল রশিদ, সাকিব মাহমুদ ও মার্ক উড।


একাত্তর/এআর


২৩ বছর আগে ব্লুমফন্টেইনে চামিন্দা ভাসের করা সেই ক্ষত এখনও ভোলেনি দেশের ক্রিকেটপ্রেমীরা। ওডিআই বিশ্বকাপের প্রথম তিন বলে তিনি উইকেট হারিয়ে সেদিন ক্রিকেটবিশ্বে এক অনাকাঙ্ক্ষিত ‘ট্র্যাজেডি’র জন্ম...
২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে স্বাগতিকরা দারুণ পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে হারিয়েছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে মোসাদ্দেক হোসেন সৈকতের ক্যারিয়ার-সেরা বিধ্বংসী ব্যাটিং এবং তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তর জোড়া অর্ধশতকে লড়াকু সংগ্রহ দাঁড়িয়ে করেছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট...
ফুটবল ইতিহাসের বৃহত্তম আয়োজনের পর্দা উঠতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা।  ফিফা বিশ্বকাপকে ঘিরে ফুটবল ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে। এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমক হিসেবে ফিফা ঘোষণা করেছে, তিন আয়োজক...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর