জেসনের সেঞ্চুরি দুশ্চিন্তা বাড়াচ্ছে বাংলাদেশের

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ০৩:১২ পিএম

আগেড় ম্যাচে সাকিবের ঘুর্ণি জাদুতে প্রথম ওভারেই আউট হয়ে গিয়েছিলেন জেসন রয়। সার্কেলের মধ্যে টাইগার অধিনায়ক তামিমের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার পথে বেশ হতাশই ছিলেন এই ইংলিশ ওপেনার। তবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সে ভুল করেননি তিনি। আগ্রাসী মেজাজে ব্যাটিং করে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরির দেখা পেয়ে গেছেন রয়। তার অনবদ্য সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে এগোচ্ছে সফরকারী ইংল্যান্ড। ফলে সিরিজে টিকে থাকার ম্যাচে ক্রমশ দুশ্চিন্তা বাড়ছে বাংলাদেশের।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৩২ ওভার শেষে ৩ উইকেটের বিনিময়ে ১৬৫ রান। ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি তুলে ১০৯ বলে ১০২ রানে অপরাজিত আছেন রয়। তার সঙ্গী অধিনায়ক জস বাটলার ৩৪ বলে করেছেন ৩০ রান।

শুক্রবার (৩ মার্চ) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। সপ্তম ওভারে ইংল্যান্ডের দলীয় ২৫ রানে উদ্বোধনী জুটি ভাঙেন পেসার তাসকিন আহমেদ। ওভারের তৃতীয় বলে কাভার পয়েন্ট দিয়ে সজোরে ব্যাট চালিয়েছিলেন ফিল সল্ট। কিন্তু বল তার ব্যাটের কানায় লেগে স্লিপে থাকা নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। তাই ব্যক্তিগত ৭ রানেই থামতে হয় এই ওপেনারকে।

কিন্তু অপর ওপেনার জেসন রয় উদ্বোধনী সঙ্গীকে হারিয়েই যেন আরও সাবলীল হয়ে ওঠেন। ওয়ান ডাউনে নামা ডেভিড মালান অপর প্রান্তে ধীরেসুস্থে ব্যাটিং করলেও একের পর এক বাউন্ডারি মেরেই যাচ্ছিলেন রয়। দ্বিতীয় উইকেট জুটিতে দুজনে মিলে ৫৮ রান করেও ফেলেছিলেন তারা। কিন্তু মেহেদী হাসান মিরাজের ফাঁদে পড়ে অল্পতেই সাজঘরে ফিরতে হয় আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মালানকে।

ইনিংসের ১৬ তম ওভারে দলীয় ৮৩ রানে দ্বিতীয় উইকেটটি হারায় ইংল্যান্ড। রাউন্ড দ্য উইকেট থেকে ফুল লেংথে পিচ করা মিরাজের বল শার্প টার্ন নিয়ে সোজা আঘাত হানে মালানের প্যাডে। আবেদনে সাড়া দিয়ে আউটের আঙুল তোলেন আম্পায়ার। মালানও রিভিউ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেননি। ১৯ বলে কোনো বাউন্ডারি ছাড়াই ১১ রান করেন বাঁহাতি এই ব্যাটার।

এরপর দলীয় ৯৬ রানে জেমস ভিন্সকে দ্রুতই সাজঘরের পথ দেখান তাইজুল ইসলাম। ভিন্স ৫ করে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের ক্যাচে পরিনত হন। তবে অধিনায়ক বাটলারকে নিয়ে ইনিংসকে এগিয়ে নিয়ে যান রয়। এই ব্যাটার ৩১তম ওভারের পঞ্চম বলে লেগ সাইডে ফ্লিক করে সেঞ্চুরি তুলে নেন হার্ডহিটার এই ব্যাটার।


একাত্তর/এআর

২৩ বছর আগে ব্লুমফন্টেইনে চামিন্দা ভাসের করা সেই ক্ষত এখনও ভোলেনি দেশের ক্রিকেটপ্রেমীরা। ওডিআই বিশ্বকাপের প্রথম তিন বলে তিনি উইকেট হারিয়ে সেদিন ক্রিকেটবিশ্বে এক অনাকাঙ্ক্ষিত ‘ট্র্যাজেডি’র জন্ম...
২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে স্বাগতিকরা দারুণ পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে হারিয়েছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে মোসাদ্দেক হোসেন সৈকতের ক্যারিয়ার-সেরা বিধ্বংসী ব্যাটিং এবং তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তর জোড়া অর্ধশতকে লড়াকু সংগ্রহ দাঁড়িয়ে করেছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট...
ফুটবল ইতিহাসের বৃহত্তম আয়োজনের পর্দা উঠতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা।  ফিফা বিশ্বকাপকে ঘিরে ফুটবল ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে। এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমক হিসেবে ফিফা ঘোষণা করেছে, তিন আয়োজক...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর