জোড়া উইকেট তুলে ম্যাচে ফিরল বাংলাদেশ

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ০৩:৫৭ পিএম

বাংলাদেশের বোলারদের বিপক্ষে আগ্রাসী মেজাজে ব্যাটিং করে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি তুলে নেন ইংলিশ ওপেনার জেসন রয়। এরপর তিনি ব্যাটিংয়ে আরও ধারালো হয়ে উঠছিলেন। তবে আগের ম্যাচে রয়কে শুরুতেই আউট করা সাকিব এবারও সাজঘরের পথ ধরালেন লেগ বিফোরের ফাঁদে। এর ঠিক পরের ওভারে পেসার তাসকিন আহমেদও তুলে নিলেন উইল জ্যাকসের উইকেট। ফলে জোড়া উইকেট তুলে ম্যাচে ফেরার ইঙ্গিত দিচ্ছে টাইগার বাহিনী।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৩৯ ওভার শেষে ৫ উইকেটের বিনিময়ে ২১২ রান। সেঞ্চুরি তুলে রয় ১৩২ রানে সাজঘরের পথ ধরেছেন। তবে অধিনায়ক জস বাটলার ৪৬ বলে ৪৩ রানে ব্যাট করেছেন। তার সঙ্গী হিসেবে ক্রিজে এসেছেন মঈন আলী।

শুক্রবার (৩ মার্চ) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। দলীয় ২৫ রানে উদ্বোধনী জুটি ভাঙেন পেসার তাসকিন আহমেদ। সপ্তম ওভারের তৃতীয় বলে স্লিপে থাকা নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৭ রানে করে আউট হন ইংলিশ ওপেনার ফিল সল্ট।

এরপর ডেভিড মালানকে নিয়ে ৫৮ রানের জুটি গড়েন রয়। সাবলীল ব্যাটিংয়ে একের পর এক বাউন্ডারি মেরেই যাচ্ছিলেন তিনি। তবে ধীর গতিতে এগিয়ে চলা আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মালানকে সাজঘরে ফেরান মেহেদী হাসান মিরাজ।

ইনিংসের ১৬ তম ওভারে দলীয় ৮৩ রানে দ্বিতীয় উইকেটটি হারায় ইংল্যান্ড। রাউন্ড দ্য উইকেট থেকে ফুল লেংথে পিচ করা মিরাজের বল শার্প টার্ন নিয়ে সোজা আঘাত হানে মালানের প্যাডে। আবেদনে সাড়া দিয়ে আউটের আঙুল তোলেন আম্পায়ার। মালানও রিভিউ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেননি। ১৯ বলে কোনো বাউন্ডারি ছাড়াই ১১ রান করেন বাঁহাতি এই ব্যাটার।

এরপর দলীয় ৯৬ রানে জেমস ভিন্সকে সাজঘরের পথ দেখান তাইজুল ইসলাম। টাইগার উইকেটরক্ষক মুশফিকুর রহিমের ক্যাচে পরিনত হয়ে ৫ রান করেন ভিন্স। তবে অধিনায়ক বাটলারকে নিয়ে ইনিংসকে দুইশ রান ছাড়িয়ে নিয়ে যান রয়। এই ব্যাটার ৩১তম ওভারের পঞ্চম বলে লেগ সাইডে ফ্লিক করে সেঞ্চুরি তুলে নেন।


একাত্তর/এআর

২৩ বছর আগে ব্লুমফন্টেইনে চামিন্দা ভাসের করা সেই ক্ষত এখনও ভোলেনি দেশের ক্রিকেটপ্রেমীরা। ওডিআই বিশ্বকাপের প্রথম তিন বলে তিনি উইকেট হারিয়ে সেদিন ক্রিকেটবিশ্বে এক অনাকাঙ্ক্ষিত ‘ট্র্যাজেডি’র জন্ম...
২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে স্বাগতিকরা দারুণ পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে হারিয়েছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে মোসাদ্দেক হোসেন সৈকতের ক্যারিয়ার-সেরা বিধ্বংসী ব্যাটিং এবং তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তর জোড়া অর্ধশতকে লড়াকু সংগ্রহ দাঁড়িয়ে করেছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট...
ফুটবল ইতিহাসের বৃহত্তম আয়োজনের পর্দা উঠতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা।  ফিফা বিশ্বকাপকে ঘিরে ফুটবল ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে। এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমক হিসেবে ফিফা ঘোষণা করেছে, তিন আয়োজক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর