বাংলাদেশকে ৩২৭ রানের বিশাল লক্ষ্য দিল ইংল্যান্ড

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১০:৫৭ পিএম

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তাই সিরিজ জেতার আশা টিকিয়ে রাখতে হলে টাইগারদের সামনে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই। এজন্য সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই বোলিংয়ে নেমেছিল টাইগাররা। তবে ইংলিশ ওপেনার জেসন রয়ের অনবদ্য সেঞ্চুরি ও অধিনায়ক বাটলারের ঝোড়ো হাফসেঞ্চুরিতে বাংলাদেশকে ৩২৭ রানের পাহাড়সম টার্গেট দিয়েছে সফরকারীরা।

শুক্রবার (৩ মার্চ) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। দলীয় ২৫ রানের মাথায় ইংলিশ ওপেনার ফিল সল্টের উইকেট তুলে নেন বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদের সপ্তম ওভারের তৃতীয় বলে স্লিপে থাকা নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৭ রানে করে আউট হন তিনি।

এরপর ওয়ান ডাউনে নামা ডেভিড মালানকে নিয়ে ইনিংসকে এগিয়ে নিয়ে যান আরেক ওপেনার রয়। মালান কিছুটা ধীরগতিতে ব্যাটিং করলেও সাবলীল ব্যাটিংয়ে একের পর এক বাউন্ডারি মেরেই যাচ্ছিলেন রয়। তবে তাদের ৫৮ রানের জুটি ভেঙে দেন স্পিনার মেহেদী হাসান মিরাজ।

ইনিংসের ১৬ তম ওভারে দলীয় ৮৩ রানে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মালান রাউন্ড দ্য উইকেট থেকে ফুল লেংথে পিচ করা মিরাজের বল শার্প টার্ন নিয়ে সোজা আঘাত হানে মালানের প্যাডে। আবেদনে সাড়া দিয়ে আউটের আঙুল তোলেন আম্পায়ার। মালানও রিভিউ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেননি। ১৯ বলে কোনো বাউন্ডারি ছাড়াই ১১ রান করেন বাঁহাতি এই ব্যাটার।

এরপর দলীয় ৯৬ রানে জেমস ভিন্সকে সাজঘরের পথ দেখান তাইজুল ইসলাম। টাইগার উইকেটরক্ষক মুশফিকুর রহিমের ক্যাচে পরিনত হয়ে ৫ রান করেন ভিন্স। তবে অধিনায়ক বাটলারকে নিয়ে ১০৯ রানের জুটি গড়ে ইনিংসকে দুইশ রান ছাড়িয়ে নিয়ে যান রয়। ফিজের ৩১তম ওভারে লেগ সাইডে ফ্লিক করে ১০৪ বলে সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটার।

এই হার্ডহিটার ব্যাটার সেঞ্চুরি হাঁকানোর পর আরও আগ্রাসী হয়ে ওঠেন। তবে শেষ পর্যন্ত দলীয় ২০৫ রানে থামে ১২৪ বলে ১৮টি বাউন্ডারি ও ১টি ছক্কার মারে রয়ের ১৩২ রানের ইনিংস। তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলে বিদায় করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। পরের ওভারে উইল জ্যাকসকে সাকিবের ক্যাচ বানিয়ে নিজের দ্বিতীয় উইকেট শিকার করেন তাসকিন। বিদায়ের আগে এই অলরাউন্ডার ৪ বলে ১ রান করেন।

জ্যাকসের বিদায়ের পর ব্যাটিংয়ে আসেন মঈন আলী। কাপ্তান বাটলারকে নিয়ে ঝোড়ো ব্যাটিংয়ে ৫২ রানের জুটি গড়েন তিনি। যদিও বেশি আগ্রাসী ছিলেন বাটলারই। তবে ৬৪ বলে ৭৬ রান করা বাটলারকে নিজের বলেই দুর্দান্ত এক ক্যাচে পরিনত করেন মিরাজ।

শেষ দিকে মঈনের ৩৫ বলে ৪২ রান, স্যাম কারানের ৩৩ রান ও আদিল রশিদের ৬ রানে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩২৬ রান সংগ্রহ করে সাদা বলের দুই ফরম্যাটের বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

বোলিংয়ে বাংলাদেশের পক্ষে পেসার তাসকিন আহমেদ একাই নেন ৩টি উইকেট। এছাড়া মেহেদি হাসান মিরাজ ২টি এবং সাকিব ও তাইজুল একটি করে উইকেট।



একাত্তর/এআর

২৩ বছর আগে ব্লুমফন্টেইনে চামিন্দা ভাসের করা সেই ক্ষত এখনও ভোলেনি দেশের ক্রিকেটপ্রেমীরা। ওডিআই বিশ্বকাপের প্রথম তিন বলে তিনি উইকেট হারিয়ে সেদিন ক্রিকেটবিশ্বে এক অনাকাঙ্ক্ষিত ‘ট্র্যাজেডি’র জন্ম...
২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে স্বাগতিকরা দারুণ পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে হারিয়েছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে মোসাদ্দেক হোসেন সৈকতের ক্যারিয়ার-সেরা বিধ্বংসী ব্যাটিং এবং তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তর জোড়া অর্ধশতকে লড়াকু সংগ্রহ দাঁড়িয়ে করেছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট...
ফুটবল ইতিহাসের বৃহত্তম আয়োজনের পর্দা উঠতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা।  ফিফা বিশ্বকাপকে ঘিরে ফুটবল ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে। এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমক হিসেবে ফিফা ঘোষণা করেছে, তিন আয়োজক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর