এএফসি অ-২০ নারী বাছাই টুর্নামেন্ট

তুর্কমেনিস্তানকে উড়িয়ে বাংলাদেশের শুভ সূচনা

আপডেট : ১০ মার্চ ২০২৩, ০৮:১১ পিএম

এএফসি অ-২০ নারী বাছাই টুর্নামেন্টে শুভ সূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। তুর্কমেনিস্তানের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে তারা। 

শুক্রবার (১০ মার্চ) কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে প্রথমার্ধে এগিয়ে ছিল। আকলিমা খাতুন ও স্বপ্না রানীর জোড়া গোলের সুবাদে সেই ব্যবধান আরও বাড়িয়ে নেয় স্বাগতিকরা। 

এদিন ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ প্রাধান্য বজায় রাখে। একাধিক গোলের সুযোগও তৈরি করেছিল বাংলাদেশ। তবে লিড নেওয়া সেই গোল পেতে বাংলাদেশকে ইনজুরি সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ফরোয়ার্ড আকলিমার গোলেই ম্যাচে এগিয়ে যায় স্বাগতিকরা। 

তবে তুর্কমেনিস্তান বাংলাদেশের গোলটি হ্যান্ডবল হয়েছে দাবি করে অনেকক্ষণ আপত্তি জানিয়েছিল। একপর্যায়ে তাদের কোচ মাঠেও প্রবেশ করেন। পরে রেফারি অবশ্য তার সিদ্ধান্তেই অটল ছিলেন। 

দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রাখে বাংলাদেশ। ম্যাচের ৭১ মিনিটে নিজেদের দ্বিতীয় গোল পায় লাল সবুজের প্রতিনিধিরা। আকলিমা খাতুনের দুর্দান্ত গোলে ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দুই মিনিটের ব্যবধানে আরও দুইবার প্রতিপক্ষের জালে বল পাঠান স্বপ্না রাণী।

তুর্কমেনিস্তানও গোলের সুযোগ পেয়েছিল কাউন্টার অ্যাটাকে। আগুয়ান গোলরক্ষক রুপনা চাকমা বক্সের সামনে এসে প্রতিপক্ষের আক্রমণ রুখে দেন।

ম্যাচের বাকি সময়ে বাংলাদেশ ব্যবধান আরো বড় করার চেষ্টা করেছিল। তবে প্রতিপক্ষের গোলরক্ষকের দৃঢ়তায় আর সেটা সম্ভব হয়নি। ফলে ৪-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় শামসুন্নাহারদের।

টানা দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই আসর থেকে ছিটকে গেছে তুর্কমেনিস্তানের মেয়েরা। নিজেদের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে তারা হেরেছিল ৭-১ গোলে। রোববার (১২ মার্চ) ইরানের বিপক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মাঠে নামবে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।


একাত্তর/এসজে

২৩ বছর আগে ব্লুমফন্টেইনে চামিন্দা ভাসের করা সেই ক্ষত এখনও ভোলেনি দেশের ক্রিকেটপ্রেমীরা। ওডিআই বিশ্বকাপের প্রথম তিন বলে তিনি উইকেট হারিয়ে সেদিন ক্রিকেটবিশ্বে এক অনাকাঙ্ক্ষিত ‘ট্র্যাজেডি’র জন্ম...
২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে স্বাগতিকরা দারুণ পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে হারিয়েছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে মোসাদ্দেক হোসেন সৈকতের ক্যারিয়ার-সেরা বিধ্বংসী ব্যাটিং এবং তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তর জোড়া অর্ধশতকে লড়াকু সংগ্রহ দাঁড়িয়ে করেছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট...
ফুটবল ইতিহাসের বৃহত্তম আয়োজনের পর্দা উঠতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা।  ফিফা বিশ্বকাপকে ঘিরে ফুটবল ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে। এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমক হিসেবে ফিফা ঘোষণা করেছে, তিন আয়োজক...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর