ইংল্যান্ডকে ১‌৫৯ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ০৬:৩৮ পিএম

শেষ ৫ ওভারে এসেছে মাত্র ২৭ রান। ফলে ১৫৮ রানেই থামলো সাকিবরা। জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য ১‌৫৯।

মঙ্গলবার (১৪ মার্চ) টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদারের জুটিতে পঞ্চাশ ছাড়ায় স্বাগতিকদের সংগ্রহ। তবে স্বস্তিতে ছিলেন না দুই ওপেনার। এলোমেলো ব্যাটিংয়ে বারবার পরাস্ত হচ্ছিলেন।

বেশ কয়েকবার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় সফরকারীরা। ইনিংসের ষষ্ঠ ওভারেই যেমন আর্চারের বলে শর্ট থার্ডম্যানে রনির সহজ ক্যাচ মিস করেন রেহান আহমেদ। জায়গা থেকে নড়তেও হয়নি রেহানের। অনেক সময় পেয়েছিলেন, দুই হাতে নিয়েও ছিলেন কিন্তু শেষ সময়ে তালগোল পাকিয়ে মুঠো থেকে ফস্কে যায় বল!

তবে জীবন পেয়েও তা কাজে লাগাতে পারেননি রনি। উইকেটে থিতু হওয়ার পরও ইনিংস বড় করতে পারলেন না দীর্ঘদিন পর দলে ফেরা এই ওপেনার। আদিল রশিদের বলে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২২ বলে ২৪ রান।

আরও পড়ুন: বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

রনি দ্রুত ফিরলেও আরেক প্রান্তে ঝড় তুলেছেন লিটন। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ব্যাট হাতে সুবিধা করতে পারছিলেন না তিনি। সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই ব্যর্থ ছিলেন এই ওপেনার। তবে শেষ ম্যাচে এসে খোলস ছেড়ে বেরিয়েছেন। ৪১ বল খেলে ৮ বাউন্ডারিতে অর্ধশতক পূরণ করেন লিটন।

১৫ ওভারশেষেও বাংলাদেশের স্কোর ছিল ১৩১ রান। তবে তারা থামল ১৫৮ রানেই। মানে শেষ ৫ ওভারে এসেছে মাত্র ২৭ রান, এ সময়ে বাংলাদেশ মারতে পেরেছে মাত্র একটি বাউন্ডারি—জর্ডানকে ফ্লিক করে মেরেছিলেন নাজমুল। চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে প্রায় একইরকম অবস্থা ছিল ইংল্যান্ডেরও।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৫৮/২


একাত্তর/আরএ

চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চার জয়ে টানা ১২ পয়েন্ট তুলে নিয়ে শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্সেনাল। শনিবার সান্ডারল্যান্ডের মাঠে গিয়ে ২-০ গোলের এক ঘামঝরানো জয় তুলে...
সরকারি জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা পূরণ করতে গিয়ে অস্তিত্বহীন ৭৪ শিশুর জন্ম দেখিয়ে পরবর্তীতে জন্মের ৪৫ দিনের মধ্যে তাদের মৃত্যু দেখিয়ে নিবন্ধন সম্পন্ন করার এক গুরুতর অনিয়মের ঘটনা ঘটেছে। 
ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত দু'দিনব্যাপী ব্রিকস সম্মেলনের প্রথম দিন শেষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়োজিত নৈশভোজে যোগ দেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একইভাবে এতে অনুপস্থিত ছিলেন...
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর মরিয়ম (৭) নামের এক শিশুর মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর