স্পিনারদের বেশি দায়িত্ব নিতে হতে পারে সাগরিকায়

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ০৬:০৩ পিএম

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে কাল চট্টগ্রামের মাঠে নামছে বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর দুইটায়।

সাগরিকার উইকেটের ধরন দেখে স্পিনে বাড়তি মনোযোগ দিতে পারে টাইগাররা। কোচ হাথুরুসিংহ তেমন আভাসই দিয়েছেন। অভিষেক হতে পারে লেগস্পিনার রিশাদের।

অফস্ট্যাম্পের বাইরের বলে কাট শট খেলায় দুর্বলতা আছে শামীম পাটোয়ারির। সেটা কতোটা কাটিয়ে উঠতে পারলেন, ব্যাটিং কোচ জেমি সিডন্স তার ওপর তীক্ষ্ণ নজর রেখেছেন।

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে শামীমের টানা ব্যাটিং প্র্যাকটিস তার একাদশে ফেরারই আভাস দিচ্ছে অবশ্য। 

ট্রেনিংয়ে বাড়তি অ্যাকটিভিটি দেখা গেছে সদ্য টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া লেগি রিশাদও। প্র্যাকটিসে বেশ খানিকটা সময় হাত ঘুরিয়ে চেষ্টা করেছেন স্পিন কোচের সন্তুষ্টি অর্জন।

টিম ম্যানেজমেন্ট থেকে বার্তা, স্পিনারদের বাড়তি দায়িত্ব নিতে হতে পারে। আর আইরিশদের বিপক্ষে রিশাদকেও বাজিয়ে দেখতে চান হাথুরু।

তিনি বলেন, আমরা অ্যাগ্রেসিভ স্পিনারের খোঁজে আছি। চট্টগ্রামের উইকেটে ঘাস দেখলাম না। ট্রু উইকেট হওয়ার সম্ভাবনাই বেশি, মনে হয় না খুব বেশি পেস ধরবে।

তবে টি-টোয়েন্টি ম্যাচে আসল কাজটা করতে হয় ব্যাটারদের। টেইল এন্ডারদের ব্যাটিং প্র্যাকটিস বলে দেয়, আগের মতো লম্বা ব্যাটিং লাইনআপের সংস্কৃতি থেকে বের হয়ে আসছে টাইগাররা। 

তবে, যারা যারা ব্যাট করতে তাদের ভেতর অ্যাগ্রেসিভনেসের কোনো ঘাটতি হওয়া চলবে না। প্রধান কোচ বলেন, একই স্কিলের একই প্লেয়ার নিয়েই আমরা খেলছি।

তিনি বলেন, শুধু মানসিকতা পরিবর্তন হয়েছে। ড্রেসিংরুমের পরিবেশ ছাড়া আসলে বাকি সব কিছু আগের মতোই আছে। আমি কেবল সবার সাইকোলজিক্যাল সেফটি নিশ্চিত করছি।

টি-টোয়েন্টিতে আইরিশদের চেয়ে বেশ এগিয়েই আছে টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপে হার দিয়ে শুরু করলেও আয়ারল্যান্ডের বিপক্ষে আর পরাজয়ের স্বাদ পেতে হয়নি। 

তবে সাগরিকা ভেন্যুতে টাইগারদের টি-টোয়েন্টি ইতিহাস চিন্তায় ফেলে। কারণ কদিন আগেই ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় বাদ দিলে এই মাঠে বড় দলকে হারায়নি টাইগাররা।

ওভারঅল খেলা সাত টি-টোয়েন্টিকেও বড় কোনো অভিজ্ঞতা বলা যাবে না। তবে আয়ারল্যান্ডও বড় দল নয়, আর এই মাঠে তাদের আগে কখনো খেলারও অভিজ্ঞতা নেই। 

কোচ হাতুরা বলেন, যে কোনো দলের বিপক্ষেই খেলাটা মোটেও সহজ কাজ নয়, সে কারণেই এটাকে সবাই ভালোবাসি। আমরা প্রতিপক্ষকে সম্মান করি, কিন্তু ভয় পাই না।


একাত্তর/এসি

২৩ বছর আগে ব্লুমফন্টেইনে চামিন্দা ভাসের করা সেই ক্ষত এখনও ভোলেনি দেশের ক্রিকেটপ্রেমীরা। ওডিআই বিশ্বকাপের প্রথম তিন বলে তিনি উইকেট হারিয়ে সেদিন ক্রিকেটবিশ্বে এক অনাকাঙ্ক্ষিত ‘ট্র্যাজেডি’র জন্ম...
২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে স্বাগতিকরা দারুণ পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে হারিয়েছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে মোসাদ্দেক হোসেন সৈকতের ক্যারিয়ার-সেরা বিধ্বংসী ব্যাটিং এবং তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তর জোড়া অর্ধশতকে লড়াকু সংগ্রহ দাঁড়িয়ে করেছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট...
উয়েফা নেশনস লিগের আসন্ন ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আয়ারল্যান্ড ও ইসরাইল। তবে মাঠের ফুটবলের চেয়ে এই ম্যাচকে ঘিরে বর্তমানে আয়ারল্যান্ডের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে যে উত্তেজনার পারদ চড়ছে, তা ফুটবল...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর