দক্ষিণ আমেরিকান ফুটবল সদর দপ্তরে মেসির ভাস্কর্য

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ০৫:৪২ পিএম

আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা উপহার দেওয়া অধিনায়ক লিওনের মেসির অবদানের প্রতি কৃতজ্ঞতা ও ভালবাসা প্রদর্শন করেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল।

প্যারাগুয়ের লুকুতে অবস্থিত সংস্থার সদর দপ্তরের যাদুঘরে এবার কিংবদন্তী খেলোয়াড় পেলে ও দিয়েগো ম্যারাডোনার পাশে মেসির ভাস্কর্য স্থান পেয়েছে।

একইসাথে মেসির হাতে তুলে দেয়া হয়েছে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ও ইতালিকে হারিয়ে আর্জেন্টিনার অর্জন করা ফিনালিসিমার রেপ্লিকা ট্রফি।

সোমবার (২৮ মার্চ) অনুষ্ঠিত কোপা লিবারেটেডোরসের ড্র অনুষ্ঠানের আগে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মেসির হাতে রেপ্লিকা তুলে দেয়া হয়। এ সময় আর্জেন্টাইন দলের অন্যান্য সদস্য ও কোচ লিওনেল স্কালোনির হাতে ক্ষুদ্র আকারের ট্রফি তুলে দেয়া হয়। এর মধ্যে ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে জয় করা কোপা আমেরিকার ট্রফিও রয়েছে।

image


এ সময় উচ্ছ্বসিত মেসি বলেছেন, ‘আমরা এই মুহূর্তে বিশেষ ও দারুণ কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করছি। সকলের কাছ থেকে অকুণ্ঠ ভালবাসা পাচ্ছি। দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে আবারো আমরা বিশ্বকাপ শিরোপা জিততে চাই।’

আরও পড়ুন: পাঠান ও বাঙালিদের প্রশংসায় পঞ্চমুখ শোয়েব

গত ডিসেম্বরে কাতারে বিশ্বকাপ জয়ের পর বৃহস্পতিবার প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পানামাকে ২-০ গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা।


একাত্তর/আরএ

স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে গেল বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম এক নাটকীয় ও বিতর্কিত ঘটনা! স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে যখন মেডেল নেওয়ার জন্য একে একে মঞ্চে উঠছিলেন...
স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হেরে কেবল শিরোপাই হাতছাড়া করেনি আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে নিজেদের সম্মানও বিসর্জন দিয়েছে তারা! ম্যাচের পর স্প্যানিশ খেলোয়াড়দের ওপর শারীরিক আক্রমণ এবং ট্রফি...
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর