ওমানকে হারিয়ে হকিতে শুভ সূচনা বাংলাদেশের

আপডেট : ২৪ মে ২০২৩, ১২:০৩ পিএম

স্বাগতিক ওমানকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ। দুই শূন্য গোলে জয়ের রাতে স্কোরশিটে নাম তুলেছেন তাসিন আলী আর জাহিদ হোসেন। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের রাকিবুল হাসান রকি।

মঙ্গলবার প্রথম গোলে ২২তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। সেই গোলের রেশ থাকতেই ২৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জাহিদ হোসেন।

বাংলাদেশের পরের ম্যাচ ২৫ মে, প্রতিপক্ষ মালয়েশিয়া। নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৮-১ ব্যবধানে উড়িয়ে মালয়েশিয়া টুর্নামেন্ট শুরু করেছে।

২০১৫ সালে দুইবার ওমানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেবার পুল পর্বের দেখায় জমজমাট লড়াইয়ের পর ৫-৪ গোলে জিতেছিল বাংলাদেশের যুবারা। পরে স্থান নির্ধারণী ম্যাচেও তারা শুট আউটে জিতেছিল ৩-২ ব্যবধানে।

এবারের আসরে অংশ নিচ্ছে ১০ দেশ। এখনও গ্রুপিং ড্র হয়নি।

অংশ নিতে চলা দলগুলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, সাউথ কোরিয়া, জাপান, ওমান, উজবেকিস্তান, চাইনিজ তাইপে এবং থাইল্যান্ড।

আরও পড়ুন: ব্যাটে দ্যুতি ছড়িয়ে ফিরে আসার গল্প লেখেন শান্ত

দলগুলোর মধ্যে সেমিফাইনালে খেলার সুযোগ পাওয়া ৪ দেশ পাবে জুনিয়র বিশ্বকাপে খেলার টিকিট।


একাত্তর/আরএ

চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর