মালদ্বীপ বধে সাফে টিকে থাকলো বাংলাদেশ

আপডেট : ২৫ জুন ২০২৩, ০৬:৪২ পিএম

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে লেবাননের কাছে ২-০ গোলে হারের পর মালদ্বীপের বিপেক্ষ ৩-১ গোলে জিতেছিল জামাল ভুঁইয়ারা। এরপর রোববার ভারতের ব্যাঙ্গালোরের শ্রী কান্তেরাভা স্টেডিয়ামে কার্যত বাঁচা-মরার লড়াইয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ। কেননা আজ হারলেই সাফ থেকে জামালদের বিদায় ঘণ্টা বেজে যেতো। 

কিন্তু এদিন মালদ্বীপের সঙ্গে পিছিয়ে থেকেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলারে ছেলেরা। এই জয়ের মধ্যে দিয়ে আশা বাঁচিয়ে রাখলো সেমিফাইনালের। ২০০৯ সালের পর বাংলাদেশ সাফের সেমিফাইনাল খেলতে পারেনি।

এই জয়ে বাংলাদেশ তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে যুগ্মভাবে লেবানন ও মালদ্বীপের সঙ্গে রয়েছে। জামালরা শেষ ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে। 

শ্রী কান্তেরাভায় ম্যাচের ১৭ মিনিটে গোল করেন মালদ্বীপের হামজা মোহামেদ। এরপর প্রথমার্ধেই ওই গোল শোধ করে ম্যাচে ফেরে বাংলাদেশ। ম্যাচের ৪২ মিনিটে গোল করেন বাংলাদেশ দলের রাকিব হোসাইন।  

এরপর দ্বিতীয়ার্ধে গোল করেন বাংলাদেশের প্রবাসী ডিফেন্ডার তারিক কাজী। তার ৬৭ মিনিটে করা গোলে লিড নেয় বাংলাদেশ।  দলকে জয়ের আশা দেন। তারপর খেলা যখন প্রায় শেষ অর্থাৎ ৯০ মিনিটে মালদ্বীপের  জালে বল জড়িয়ে জয় নিশ্চিত করেন শেখ মোর্সালিন।


একাত্তর/এসি

তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের তারকা এবং ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ফুটবলার।
২৩ বছর আগে ব্লুমফন্টেইনে চামিন্দা ভাসের করা সেই ক্ষত এখনও ভোলেনি দেশের ক্রিকেটপ্রেমীরা। ওডিআই বিশ্বকাপের প্রথম তিন বলে তিনি উইকেট হারিয়ে সেদিন ক্রিকেটবিশ্বে এক অনাকাঙ্ক্ষিত ‘ট্র্যাজেডি’র জন্ম...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর