আফগানদের বোলিং তোপে বাংলাদেশের সংগ্রহ ১৬৯

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ০৭:৫৬ পিএম

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামে বাংলাদেশ ও আফগানিস্তান।

টসে হেরে আগে ব্যাট করতে নেমেও আফগানদের বোলিংয়ে তোপে দাঁড়াতেই পারেনি টাইগাররা। দুই দফায় বৃষ্টি নামায় ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৭ ওভার। বৃষ্টি আইনে নির্ধারিত ৪৩ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।   

চট্টগ্রামে টস হেরে ব্যাট করতে নেমে সূচনাটা মোটামুটি ভালো করেছিল টাইগাররা। অধিনায়ক তামিম ইকবাল ধুঁকতে থাকলেও লিটনের সঙ্গে গড়েছিলেন ৩০ রানের জুটি। 

তামিম ইকবাল ধুঁকতে থাকলেও অন্যপাশে ধীরস্থির ব্যাটিং করছিলেন লিটন। দেখে মনে হচ্ছিল, বাংলাদেশ দলের ইনিংসকে অনেকদূর এগিয়ে নিতে পারবেন তিনি। কিন্তু মুজিবের ঘূর্ণি বলের কাছে পরাস্ত হলেন লিটনও। ২৬ রান করে আউট হন তিনি।

এরপর নাজমুল হোসেন শান্ত ১২ রান করে হন মোহাম্মদ নবির শিকার। সালিম শাফিকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন বাঁহাতি এই ব্যাটার।

১৫.১ ওভার খেলা হওয়ার পর নামে বৃষ্টি। উইকেট ঢেকে দিতে হয় প্লাস্টিকের কাভার (ত্রিপল) দিয়ে। যার ফলে খেলাও বন্ধ হয়ে যায়। তবে কিছু সময় বন্ধ থাকার পর ফের শুরু হয় খেলা।

বিরতির পর সাকিব আল হাসান আর তাওহিদ হৃদয় ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিলেন। এরপরই টানা দুই ওভারে জোড়া ধাক্কা। ২৩তম ওভারের শেষ বলে সাকিব কভারে ক্যাচ দেন আজমতউল্লাহর বলে।

পরের ওভারের পঞ্চম বলে রশিদ খানকে উইকেট দিয়ে আসেন মুশফিক। মুশফিক অবশ্য নিজেকে খানিকটা দুর্ভাগাই ভাবতে পারেন। কারণ রশিদের ডেলিভারিটি বের হয়ে যাচ্ছিল লেগস্টাম্প দিয়ে, মুশফিকের গায়ে লেগে সেই বল ভেঙে দেয় স্টাম্প।

টানা দুই ওভারে সাজঘরে বাংলাদেশের দুই ব্যাটিং স্তম্ভ। এরপর ভরসা দিতে পারলেন না দীর্ঘদিন পর দলে ফেরা আফিফ হোসেন ধ্রুবও।

বিশ্বকাপকে সামনে রেখে দলে জায়গা ফিরে পেয়েছেন আফিফ। কিন্তু ফেরার ম্যাচে ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিলেন এই বাঁহাতি। রশিদ খানের ঘূর্ণি মিস করে প্যাডে লাগে সাজঘরে ফেরেন আফিফ। ফেরেন ৮ বলে ৪ রান করে। এরপর মেহেদি হাসান মিরাজও এলবিডব্লিউ হন, তার উইকেটটি নেন পেসার ফজলহক ফারুকি।


একাত্তর/এআর

দীর্ঘদিন ওয়ানডে ফরম্যাট থেকে দূরে থাকা খেলোয়াড়দের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ এমন কিছু করে দেখালো যা তাদের ক্রিকেট ইতিহাসে এর আগে কখনোই কেউ করেনি। ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ৫০ ওভার স্পিন বল করিয়েছে ওয়েস্ট...
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে আজ (শনিবার) দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে টাইগাররা। সিরিজে টিকে থাকতে হলে আজ বাংলাদেশকে জিততেই হবে।
শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। দ্বিতীয়বার বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর