দীর্ঘ বিরতিতে ওয়ানডে ফর্মে নেতিবাচক প্রভাব পড়েছে: মিরাজ

আপডেট : ০২ মার্চ ২০২৬, ১১:৩১ পিএম

দীর্ঘদিন ওয়ানডে ফরম্যাট থেকে দূরে থাকা খেলোয়াড়দের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এক সময় ওয়ানডেতে শক্তিশালী দল হিসেবে পরিচিতি পেলেও সাম্প্রতিক সময়ে সেই ধারায় কিছুটা ভাটা পড়েছে বলে স্বীকার করেছেন তিনি।

গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কারণে বাংলাদেশের মূল মনোযোগ ছিল সংক্ষিপ্ততম এই সংস্করণে। ফলে বছরজুড়ে মাত্র তিনটি ওয়ানডে সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয় টাইগাররা। যেখানে শ্রীলঙ্কার কাছে ২-১ এবং আফগানিস্তানের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। তবে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয় ছিল একমাত্র প্রাপ্তি।

গত অক্টোবরের পর প্রায় পাঁচ মাস ওয়ানডে খেলেনি বাংলাদেশ। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও এই ফরম্যাটে ফিরছে দল।

এ প্রসঙ্গে সাংবাদিকদের মিরাজ বলেন, অস্বীকার করার উপায় নেই যে আমাদের ওয়ানডে ফর্মে অবনতি হয়েছে। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কারণে আমরা ওই ফরম্যাটে বেশি মনোযোগ দিয়েছিলাম। নিয়মিত ম্যাচ প্র্যাকটিসের অভাব পারফরম্যান্সে প্রভাব ফেলেছে। তবে আমরা বিশ্বাস করি, এই সমস্যা কাটিয়ে উঠতে পারবো।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের দৌড়ে বাংলাদেশের জন্য এখন প্রতিটি সিরিজই মহাগুরুত্বপূর্ণ। পাকিস্তান সিরিজের আগে ঘরোয়া বিসিএল ওয়ানডে টুর্নামেন্টকে প্রস্তুতির বড় মাধ্যম হিসেবে দেখছেন অধিনায়ক।

মিরাজ বলেন, বিসিএলে আমরা ভালো উইকেটে খেলেছি। একটি ম্যাচে ৩২২ রান তাড়া করে জয় এসেছে, নিয়মিত ৩০০ রানও হয়েছে। ওয়ানডে ফরম্যাটের জন্য এটি ইতিবাচক লক্ষণ, যা আমাদের ব্যাটারদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।

একাত্তর/আরএ
ওপেনার বেন কারানের দুর্দান্ত সেঞ্চুরিতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে জয়ের জন্য বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ এমন কিছু করে দেখালো যা তাদের ক্রিকেট ইতিহাসে এর আগে কখনোই কেউ করেনি। ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ৫০ ওভার স্পিন বল করিয়েছে ওয়েস্ট...
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে আজ (শনিবার) দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছে টাইগাররা। সিরিজে টিকে থাকতে হলে আজ বাংলাদেশকে জিততেই হবে।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অসুস্থতার কারণে এই ম্যাচে বাংলাদেশ একাদশে নেই সদ্য ওয়ানডে অধিনায়কত্ব পাওয়া মেহেদী হাসান মিরাজ।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর