ওয়েস্ট ইন্ডিজের ইতিহাস গড়া ম্যাচে ২১৩ রান তুললো বাংলাদেশ

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৫:২৩ পিএম

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ এমন কিছু করে দেখালো যা তাদের ক্রিকেট ইতিহাসে এর আগে কখনোই কেউ করেনি। ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ৫০ ওভার স্পিন বল করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল।

৫ জন স্পিনারকে দিয়ে ৫০ ওভার করিয়েছে দলটি। এদের মধ্যে ৪ জন ছিলেন নিয়মিত স্পিনার। পার্ট টাইম স্পিনার আলিক আথানেজকে দিয়েও করানো হয়েছে পূর্ণ ১০ ওভার। তবে আথানেজের বিপক্ষেও তেমন আক্রমণাত্মক হতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা।

সবশেষ মঙ্গলবার (২১ অক্টোবর) মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেছেন সৌম্য সরকার।

ওয়ানডে ক্রিকেটে এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ৪৪ ওভার স্পিন বোলিং করানোর রেকর্ড ছিলো। যার মধ্যে ৩ বার ৪৪ ওভার স্পিন বল করিয়েছে শ্রীলঙ্কা। নেদারল্যান্ডসের বিপক্ষে ওমান একবার করিয়েছিল ৪৩ ওভার ৩ বল। আর শ্রীলঙ্কা ৪৩ ওভার স্পিন বল করিয়েছে ৫ বার। তবে ওয়েস্ট ইন্ডিজ এবার ৫০ ওভার স্পিন করিয়ে সবাইকে ছাড়িয়ে গেলো।

বাংলাদেশ একাদশে একমাত্র পেসার মোস্তাফিজুর রহমানের সাথে চার স্পিনার মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম আর নাসুম আহমেদ।

একইভাবে ক্যারিবীয় একাদশেও একজন মাত্র পেসারের সাথে ৪ স্পেশালিস্ট স্পিনার খারি পেইরি (বাঁহাতি), রস্টন চেজ (ডানহাতি অফস্পিনার) , গুদাকেশ মোতি (বাঁহাতি স্পিনার) ও আকিল হোসেন (বাঁহাতি স্পিনার) খেলেছেন।

একাত্তর/আরএ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর