গোরেটজকাকে দলে ভেড়াতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১১:৪৪ এএম

বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার লিওন গোরেটজকাকে দলে ভেড়াতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। তাই তাকে অফিসিয়াল অফার পাঠানোর কথা ভাবছে ম্যানইউ। 

স্কাই স্পোর্টস জানিয়েছে, রেড ডেভিলস দীর্ঘদিন ধরেই এই বায়ার্ন মিউনিখ তারকাকে তাদের দলে চাইছে। তাই তারা এবার গোরেটজকাকে একটি অফিশিয়াল অফার পাঠাবে বলে শোনা যাচ্ছে।

প্রিমিয়ার লিগের দলের জন্য একজন মানসম্পন্ন সেন্ট্রাল মিডফিল্ডার প্রয়োজন ম্যানচেস্টার ইউনাইটেডের। এই জার্মান ফুটবলারকে তাদের মিডফিল্ডের দায়িত্ব বুঝিয়ে দিতে চুক্তিবদ্ধ করার সম্ভাবনা নিয়ে অভ্যন্তরীণভাবে তাদের আলোচনা হয়েছে বলে জানা গেছে।

image


ইউনাইটেডের পাশাপাশি জুভেন্টাস এবং অন্য ইউরোপিয় ক্লাবগুলোও গোরেটজকাকে তাদের দলে সই করাতে আগ্রহী বলে গোল ডট কম তাদের প্রতিবেদনে লিখেছে।

জুলাইয়ে গোরেটজকা বলেছেন, তিনি বায়ার্নে খুশি আছেন এবং ক্লাব ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছেন না।

তবে সম্প্রতি বায়ার্নের লাইনআপে জায়গা হারানোর পর তিনি এখন ইংল্যান্ড বা ইতালির কোনো ক্লাবে চলে যাওয়ার কথা ভাবতে পারেন।


একাত্তর/পিএজে

নতুন মৌসুমে শিরোপা পুনরুদ্ধারের হুঙ্কার দিয়ে মাঠে নামা ম্যানচেস্টার ইউনাইটেড প্রথম ম্যাচেই খেলো বিশাল এক আছাড়! ২০১৭ সালের পর প্রথমবার প্রিমিয়ার লিগে উঠে আসা ‘পুচকে’ হাল সিটির কাছে এমকেএম স্টেডিয়ামে...
খেলার অন্তিম লগ্নে ১৮ গজ বক্সের প্রান্ত থেকে মাইনোর সেই মাপা শট যখন জালে জড়াল, ওল্ড ট্র্যাফোর্ডে তখন আনন্দের সুনামি। অথচ ম্যাচটা এক সময় মনে হচ্ছিল ইউনাইটেডের হাত থেকে ফসকে যাচ্ছে। বিরতির পর ডমিনিক...
ভয়াবহ এই চোটে মাস ছয়েকের জন্য ফুটবল থেকে ছিটকে গেছেন বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড জামাল মুসিয়ালা। আর তাকে ট্যাকেল করা সেই পিএসজি গোলকিপার জিয়ানলুইজি দোনারুমাকে ধুয়ে দিচ্ছেন সবাই।
কাতার বিশ্বকাপ চলাকালীন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে সৌদি প্রো লিগে অভিষেক হয়েছিলো ক্রিস্টিয়ানো রোনালদোর।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর