পদ্মা সেতু ঘুরে গেলো ক্রিকেট বিশ্বকাপের ট্রফি

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৯:২৭ পিএম

বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশে আসা আসন্ন আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ট্রফি পদ্মা সেতুতে প্রদর্শিত হয়েছে।

সোমবার বিকেলে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর এক নম্বর পিলার সংলগ্ন এলাকায় ট্রফিটি নিয়ে আসা হয়। সেখানে সেতুকে ঘিরে চলে ফটোসেশন।

হেলিকপ্টারে করে আইসিসি বিশ্বকাপ ট্রফি পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আসার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে সড়ক পথেই এটিকে নিয়ে আসা হয়।

ফটোসেশন অনুষ্ঠানে আইসিসি ও বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রীতি অনুযায়ী দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা পদ্মা সেতুতে এবার আইসিসি বিশ্বকাপ ট্রফির ফটোসেশন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় দল, নারী দল, বর্তমান ও সাবেক ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক এবং গণমাধ্যম কর্মীদের প্রদর্শনের জন্য ট্রফিটি রাখা হবে।

image


৯ আগস্ট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সাধারণ মানুষের জন্য রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিংমলে ট্রফিটি রাখা হবে।

বিশ্বকাপ শুরুর একশ’ দিনের ক্ষণ গণনার অংশ হিসেবে গত ২৭ জুন ভারত থেকে আইসিসি বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণ শুরু হয়।

একশ’ দিনে আফ্রিকা, আমেরিকা, এশিয়া, পূর্ব এশিয়া প্যাসিফিক এবং ইউরোপসহ পাঁচটি অঞ্চলে ১৮টি আইসিসি সদস্য দেশে ভ্রমণ করবে ট্রফিটি।

আরও পড়ুন: ভারতে বিশ্বকাপ খেলার অনুমতি পেল পাকিস্তান

বিশ্ব ভ্রমণ শেষে বিশ্বকাপ শুরুর আগে শেষ ৩০ দিন আয়োজক দেশ ভারতে থাকবে ট্রফি।

৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর ভারতের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে ক্রিকেটের সবচেয়ে বড় এ ইভেন্ট।


একাত্তর/আরএ

ফুটবল বিশ্বকাপে জয়-পরাজয়ের আগাম পূর্বাভাস দেওয়ার জন্য এক সময় জার্মানির সেই বিখ্যাত আট পাওয়ালা জলজ জ্যোতিষী ‘পল অক্টোপাস’-এর ওপর চোখ বুজে ভরসা করত ফুটবল বিশ্ব। কিন্তু যুগ বদলেছে, এসেছে কৃত্রিম...
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ফুটবল ইতিহাসের এক চরম দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। টানা তৃতীয়বারের মতো ফিফা বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়ে এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মালিক হয়েছে তারা। সম্প্রতি...
২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রির চতুর্থ ও শেষ ধাপ ১ এপ্রিল (বুধবার) থেকে শুরু হবে বলে ঘোষনা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। তবে কত সংখ্যক টিকিট বিক্রি করা হবে তা উল্লেখ করা হয়নি।
আসন্ন ফুটবল বিশ্বকাপ সামনে রেখে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবের সঙ্গে একটি বড় চুক্তি সই করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফা।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর