ইন্টার মায়ামিতে নাম লেখালো মেসিপুত্র

আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ১২:৪৬ এএম

বাপ কা বেটা... হওয়া চাই। তাইতো ইন্টার মায়ামিতে নাম লেখালো মেসিপুত্র। ক্লাবটার একাডেমীর অনূর্ধ্ব-১২ দলের হয়ে চলতি সিজনের জন্য চুক্তিবদ্ধ হয়েছে থিয়াগো মেসি। এর আগে অন্যান্য ফুটবলারদের সন্তানরাও যুক্ত ছিলেন সংশ্লিষ্ট ক্লাবে। তবে থিয়াগোর মেসির বেলায় এটাই প্রথম।

জানো আমি কে? আমি লিওনেল মেসি ছেলে। আমায় চিনে রাখো... আমিই সেই, লিও মেসির মতোই যাকে তোমরা একদিন ভালোবাসতে বাধ্য হবে।

মেসিপুত্র থিয়াগোর শারীরিক ভাষাকে ন্যারেট করলে হয়তো এমনটাই শোনা যেত।

বাবার মতো ভালোবাসা পেতে চাইলে তো বাবার ফুট প্রিন্টই অনুসরণ করা চাই। তাইতো এবার ইন্টার মায়ামিতই নাম লেখালো ১০ বছরের থিয়াগো। ক্লাবটার একাডেমিতে অনূর্ধ্ব-১২ দলের হয়ে ২০২৩-২৪ সিজনের জন্য চুক্তিবদ্ধ হয়েছে মেসি জুনিয়র।

তারকা ফুটবলারদের চুক্তির সুবাদে তাদের সন্তানদেরও জুনিয়র দলগুলোতে সুযোগ পেতে দেখা যায়। যেমনটা ক্রিশ্চিয়ানোর রোনালদোর ছেলেকে দেখা যায় এখন আল নাসরের জার্সিতে।

থিয়াগো এর আগে কোন ক্লাবের সাথে যুক্ত না থাকলেও এর আগে বার্সেলোনায় ৬-৮ বছর বয়সীদের নিয়ে বার্সা এসকোলা প্রজেক্টের অধীনে ট্রেনিং করতো । তার বিভিন্ন স্কিল মাঝেসাঝেই ভাইরাল হতো সামাজিক যোগাযোগমাধ্যমে।

এই একাডেমি থেকে উঠে এসেছে বেঞ্জামিন ক্রেমাশ্চি, ডেভিড রুইজ এবং নোয়াহ এলেনদের মতো তরুণ প্রতিভা। যারা বর্তমানে আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে খেলছেন মায়ামির মূল দলে।

ফ্লোরিডার ব্লু ট্রেনিং সেন্টারে প্র্যাকটিস করবে থিয়াগো যার ঠিক পাশেই অনুশীলন করেন বাবা মেসি, সার্জিও বুসকেটস ও জর্দি আলবারা।

ইউরোপিয়ান ফুটবল ছেড়ে আমেরিকান সকারেই হানিমুন পিরিয়ড়টা ভালোই কাটছে লিওনেল মেসি। ৩৬ বছর বয়সেও প্রতি ম্যাচে গড়ে ৫১ মিনিট অন্তর আদায় করে নিচ্ছেন গোল। আর মেসি ক্ল্যানে আছে আরও দুই সদস্য মাতিও আর সিরো। সময়ের সাথে হয়তো ওদের দেখা যাবে গোলাপি সাজে।

একাত্তর/আরএ
বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি জিততে ভালোবাসেন। তাই ক্যারিয়ারে একের পর ট্রফি জিতেই চলেছেন তিনি। তার তাই, ইন্টার মায়ামির জার্সিতে মেজর লীগ সকার চ্যাম্পিয়নশিপ জেতার পর উচ্ছ্বাস প্রকাশ...
হয়েই গেলো মেসি-সুয়ারেজের পুনর্মিলনী। এমএলএসের নতুন মৌসুমের প্রথম অনুশীলন সারলেন মেসি-সুয়ারেজ-বুসকেটসরা। ২০ মিনিটের প্র্যাকটিস সেশনের পুরোটা সময় সবারই নজর ছিলো মেসি আর সুয়ারেজের দিকেই।
স্পেন ছেড়ে আর্জেন্টিনার নাগরিকত্ব, হতে চান লিওনেল মেসির সতীর্থ। প্রীতি ম্যাচে খেলেও ছিলেন মেসির সাথে। সম্প্রতি দৃষ্টিনন্দন এক গোল করে আলোচনায় উঠে এসেছেন এই ম্যানইউ তারকা। তবে সেখানেই বাধে বিপত্তি।
বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিানার হয়ে লিওনেল মেসির খেলা অনিশ্চিত। দক্ষিণ আমেরিকা অঞ্চলে সোমবার দিনগত রাতে বলিভিয়ায় অনুষ্ঠেয় ম্যাচটি খেলতে সেখানে পৌঁছেছে আর্জেন্টিনার জাতীয় ফুটবল...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর