উয়েফার বর্ষসেরা হালান্ড

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৬ পিএম

মেসি ও ডি ব্রুইনেকে পেছনে ফেলে উয়েফার বর্ষসেরার পুরস্কার পেলেন আর্লিং হালান্ড। ফ্রান্সের মোনাকোয় বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্রয়ের অনুষ্ঠানে ২০২২-২৩ মৌসুমের খেলোয়াড় ও কোচদের নাম ঘোষণা করা হয়।

ম্যান সিটির হয়ে ঐতিহাসিক ট্রেবল জয়ে দারুণ ভূমিকা রাখা হালান্ড ও তার ক্লাব সতীর্থ কেভিন ডি ব্রুইনা ছিলেন এ পুরস্কার জেতার দাবিদার।

সিটির ট্রেবল জয়ের স্বপ্নের মতো এক মৌসুমে কাটিয়েছেন হালান্ড। প্রিমিয়ার লিগে ৩৭ ম্যাচে করেন ৩৬ গোল। নরওয়ের এই তারকা সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন আটটি। চ্যাম্পিয়ন্স লিগে ১১ ম্যাচে করেন ১২ গোল।

সংক্ষিপ্ত তালিকায় ছিলেন আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বসেরার ট্রফি এনে দেয়া লিওনেল মেসিও। কিন্তু শেষ পর্যন্ত ডি ব্রুইনা ও মেসিকে টপকে উয়েফা বর্ষসেরা ফুটবলারের মুকুট জিতেন হালান্ড।

এই পুরস্কারটি মূলত দেওয়া হয় মৌসুমজুড়ে ফুটবলারদের ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ের পারফর্ম্যান্স বিবেচনায়।

একাত্তর/আরএ
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর সঙ্গে ইউরোপীয় ফুটবলের প্রধান সংস্থা উয়েফার বিরোধ এবার চরম সীমায় পৌঁছেছে! ফিফা প্রতিযোগিতার বাণিজ্যিক অধিকার ও টিকিটিং স্বত্ব একটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের...
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনে বিশ্ববাণিজ্য, সরবরাহ শৃঙ্খল ও জ্বালানি প্রবাহ স্বাভাবিক রাখতে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে সর্বসম্মতিক্রমে একটি যৌথ ঘোষণা গ্রহণ...
ভারতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে এই জোটকে একজন সক্রিয় 'শান্তিদূত' হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। শনিবার,...
আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা...
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে এভিয়েশন খাতকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর