সাকিবের ওপর প্রত্যাশার চাপ আরও বাড়লো

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২০ পিএম

ইনজুরির কারণে ওপেনার তামিম ইকবাল আগে থেকেই নেই। জ্বরের কারণে শুরুতে ছিলেন লিটন। ভালো হয়ে দলে যোগ দেবার আগেই আরেকটি বড় ধাক্কা। 

ইনজুরির কারণে এশিয়া কাপের মাঝপথেই ছিটকে গেছেন দারুণ ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত। দলে তার পরিবর্তে কে খেলবেন, সেটা এখনও জানা যায়নি। 

এমন পরিস্থিতিতে এশিয়া কাপে অধিনায়ক সাকিব আল হাসানের উপরই টাইগারপ্রেমীদের প্রত্যাশা থাকবে সবচেয়ে বেশি। সাকিব কি পারবেন দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে, এমন প্রশ্নই এখন ঘুরে ফিরে উঠছে। 

সাকিব আল হাসান। প্রদীপ কিংবা জীবনতরী অথবা সিঁড়ি। নিজের ভেতরের আগুন খুঁজে পৌঁছে গেছেন জীবনের বসন্তে। যে দিন মাঠে তার দ্যুতি সেদিন আকাশে লাল-সবুজের জ্যোতি। তিনে একের ভেতর দিন। অধিনায়ক, ব্যাটসম্যান, বোলার এই বাংলা তাকে দেখার অপেক্ষায় থাকে প্রতিদিন।

ব্যাটিংয়ে তিনি টাইগারদের অন্যতম প্রধান স্তম্ভ। মুগ্ধতা ছড়িয়ে যান অবিরত। ২২২টা ওডিআইয়ে সাত হাজার ২১১ রান। উনিশের বিশ্বকাপ জানে মহাতারকার উত্থান। ৯টা সেঞ্চুরি, ৫৩টা হাফসেঞ্চুরি। আস্থার প্রতিমূর্তি। 

বোলিংয়ে সাকিব বুদ্ধিদীপ্ত। নিজেই নিজেকে ছাড়িয়ে যাওয়ার খেলায় উজ্জীবিত। ওডিআইয়ে ৩০৫টা উইকেট সাকিবের অ্যাকাউন্টে। পাঁচের নিচে ইকোনমিতে। 

ওডিআই এশিয়া কাপেও বিশ্বসেরা অলরাউন্ডারের বাহাদুরি। ১৩ ম্যাচে ৪০২ রান করেছেন তিনি। ১০৩ স্ট্রাইক রেট। বল হাতে শিকার করেছেন ১৯ উইকেট। পাঁচের নিচে ইকোনমি রেট। 

এশিয়া কাপের মতো বড় আসরে বাংলাদেশের মাত্র একজন ক্রিকেটারই আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন। ২০১২ সালে সাকিব এই কীর্তি গড়েন। 

ওডিআই দলের অধিনায়কত্বে আবার ফিরেছেন সাকিব আল হাসান। পুরো ড্রেসিং রুমের চিত্র পাল্টে দিতে পারে তার মত আগ্রাসী কাপ্তান। ব্যাটে-বলে দলের জয় ছিনিয়ে নিতে তার তো জুড়ি মেলা ভার।

 

একাত্তর/এআর
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ...
পিএসএল খেলতে শনিবার পাকিস্তান পৌঁছেছেন সাকিব আল হাসান। তার দল লাহোর কালান্দার্সের করা সোশ্যাল মিডিয়া পোস্টের ছবিতে মি অলরাউন্ডার ধরা দিয়েছেন বেশ হাসিখুশি অবতারে। ক্রিকেটের ফেরার স্বস্তিই যেন আলো...
ক্রিকেটার তামিম ইকবাল সুস্থ আছেন। এখন অনেক ভালো আছেন। এরিমধ্যে তামিমকে কেবিনে নেয়া হয়েছে। তার চিকিৎসকরা জানিয়েছেন, সব কিছু ঠিকঠাক থাকলে দু্‌ই দিন পর বাসায় ফিরতে পারবেন বাংলাদেশের সর্বকালের সেরা...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর