পাকিস্তানের বিপক্ষে বড় হারে যে ব্যাখ্যা দিলেন সহকারী হেড কোচ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৫ পিএম

পাকিস্তানের বিপক্ষে বড় হারে কন্ডিশনকেই দুষলেন টাইগারদের সহকারী হেড কোচ নিক পোথাস। বললেন, ভিন্ন কন্ডিশনে নাকি খেলা যেকোনো দলের জন্যই কঠিন। সাথে শুনিয়েছেন আশার বানীও, এই ম্যাচ থেকে শিক্ষা নিয়েই নাকি পরের ম্যাচে ভালো খেলবে বাংলাদেশ। সুপার ফোরে টাইগারদের পরের ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

ওডিআই সুপার লিগে ১৩ দলের মধ্যে তিন নম্বরে বাংলাদেশ। ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা এমনকি টিম টাইগার্সের পেছনে অবস্থান পাঁচবারে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও। এশিয়া কাপ-বিশ্বকাপ সব এই ফর্মেটে। লাল-সবুজদের এবার ঠেকায় কে?

যা বলা হচ্ছে সব ঠিক তো, কোন ফাঁক ফোকর নেইতো? ওয়ানডেতে ঠিক কতোটা বড় দল হয়েছে বাংলাদেশ, সেই পরীক্ষা নিতেই এবার হাজির র‌্যাংকিংয়ের এক নম্বর দল পাকিস্তান। ফলাফল এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে মোটা দাগে ফেইল করেছে টিম টাইগার্স।

টাইগারদের সহকারী হেড কোচ বলেন, ভুলে গেলে চলবে না পাকিস্তান নিজেদের হোম কন্ডিশনে খেলছে, এই দলটা এ মুহূর্তে আত্মবিশ্বাসের চূড়ায়, র‌্যাংকিংয়েও সবার শীর্ষে। ভিন্ন কন্ডিশন যেকোনো দলের জন্যই কঠিন।

কন্ডিশনের কাছেই তাহলে বাংলাদেশের হার। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে এই একই ভেন্যুতে একই দল করেছে ৩৩৪ রান। পঞ্চমবারেরমতো বাংলাদেশের একই ম্যাচে সেঞ্চুরি করে দুই ব্যাটার। সেই ভেন্যুতেই পাকিস্তানের বিপক্ষে ১৯৩ -তে অলআউট। সব দোষ কন্ডিশনের ধোপে টিকবে তো?

পাকিস্তানের গায়ে ঢালাওভাবে একটাই ট্যাগ লাগানো থাকে এই দলটা নাকি মোস্ট আনপ্রেডিক্টেবল। একু দেখি কারা আনপ্রেডিক্ট্যাবল আর কারা ইনকন্সিসটেন্স।

২০১৭ সালে ওডিআই র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিলো সাত নম্বরে আর আটে পাকিস্তান। মাঝখানে কেটেছে ছয় বছর বাংলাদেশ এখনও সাতেই আছে আর পাকিস্তান টেবিল টপার। র‌্যাংকিংয়ে কোনো উন্নতি নেই। বুঝলেন তো ওডিআই সুপার লিগ আর র‌্যাংকিং এন জিনিস নয়।

তবে চিন্তার কারণ আছে আরও অনেক। বিশ্বকাপ যখন দুয়ারে তখন বাংলাদেশ এখনো খুঁজে বেড়াচ্ছে তাদের বেস্ট কম্বিনেশন।

নিক পোথাস বলেন, আমরা ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে পারিনি যেটা এই কন্ডিশনে প্রয়োজন ছিলো। তবে দল যখন ট্রানজিশনের মধ্যে থাকে, এমনটা হতে পারে। এটা আমাদের অভিজ্ঞতা বাড়াবে। আমরা শিক্ষা নিয়ে আরও ভালো খেলার চেষ্টা করবো।

অভিজ্ঞতার ঝুলি পূর্ণ করতে করতেই কেটে যাচ্ছে সময়। ওই যে রাত বাড়ছে হাজার বছরের পুরোনো সেই রাত।

 

একাত্তর/আরএ
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে ম্যাচের শেষ দিন ৩ উইকেট দরকার স্বাগতিক বাংলাদেশের। অন্যদিকে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১২১ রান।  
ঢাকা টেস্ট জয়ের পর এবার সিলেট টেস্ট জয়ের হাতছানি। সিরিজের শেষ টেস্ট জিততে মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ১৩৭ রানের ওপর ভর করে জয়ের জন্য পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিলো স্বাগতিক বাংলাদেশ। 
নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এক নতুন ইতিহাস রচনা করলেন পাকিস্তানের অধিনায়ক ও অলরাউন্ডার ফাতিমা সানা। জিম্বাবুয়ের বিরুদ্ধে মাত্র ১৫ বলে হাফ-সেঞ্চুরি পূরণ করে নারী ক্রিকেটের ইতিহাসে...
পাকিস্তানকে ৩৮৬ রানে অলআউট করে ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে স্বাগতিকরা।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর