নেইমারের মাইলফলকের ম্যাচে বলিভিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৯ এএম

নেইমারের মাইলফলক ছোঁয়ার ম্যাচে বলিভিয়াকে ৫-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। ম্যাচে জোড়া গোল করে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলে নেইমার ছাড়িয়ে গেছেন কিংবদন্তি ফুটবলার পেলেকে।

মঞ্চটা প্রস্তুত ছিল নেইমারের জন্যই। বলিভিয়ার সাথে দেশের মাটিতেই হবে ইতিহাস! পেলের সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙার জন্যই মাঠে নেমেছিলেন নেইমার।
ঘড়ির কাঁটায় ম্যাচের ঠিক ৬১ মিনিট, দলগত এক আক্রমণ থেকে স্কোরশিটে নিজের নাম তোলেন এই সুপারস্টার। এ গোলের মাধ্যমে কিংবদন্তি পেলেকে টপকে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এখন নেইমার জুনিয়র।

১৭ মিনিটেই গোল করার সুবর্ণ সুযোগ এসেছিল,পেনাল্টি নিতে বরাবরই দক্ষ এই তারকা হতাশ করেছিল। নেইমারের ইতিহাস গড়ার দিনে হলুদ জার্সীধারীরা বলিভিয়াকে নিয়ে ছেলে খেলায় মেতেছিল। পুরো ম্যাচ জুড়ে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের দাপট! একের পর এক আক্রমণে বলিভিয়ার রক্ষণ ওলোট-পলোট।

২৪ মিনিটে বল জালে জড়িয়ে গোলের উদ্বোধন করেন রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগো। বিরতির পর পরই দ্বিতীয় গোল পেয়ে যায় ব্রাজিল। নেইমারের কাছ থেকে পাস পেয়ে, বা পায়ের শটে জাল খুঁজে নেন রাফিনিয়া।

৫৩ মিনিটে আসে তৃতীয় গোল। এবারও নায়ক রদ্রিগো। টানা আক্রমণের ফলে নেইমরেরও গোল পেতে দেরি হয়নি। ৬২ মিনিটে আসে ইতিহাস গড়ার সেই মুহূর্ত। ৭৮তম আন্তর্জাতিক এই গোল দিয়েই কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে শীর্ষে উঠে নেইমার।

পুচকে বলিভিয়ার সাথে দারুণ ফুটবল খেলেই ৫-১ এর বড় জয় নিয়েই মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্তর্বর্তী কোচ ফার্নান্দো দিনিজের সামনে এদিন ছিল বড় পরীক্ষা। সেই পরীক্ষাতেও বেশ ভালোভাবেই উৎরে গেলেন তিনি। ১৩ সেপ্টেম্বর পেরুর বিপক্ষে লিমায় গিয়ে বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে নেইমাররা।

 

 

একাত্তর/পিএজে
ফুটবলপ্রেমীদের পকেট ফাঁকা করার মতো এক ‘রসালো’ খবর নিয়ে হাজির হয়েছে বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান সদবি’স। ফুটবল সম্রাট পেলের ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালের সেই ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটি নিলামে চড়া...
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ের পর অবশেষে নীরবতা ভাঙলেন দলের প্রাণভ্রমরা ভিনিসিয়াস জুনিয়র। সেলেসাও সমর্থকদের কাছে হাতজোড় করে ক্ষমা চাওয়ার পাশাপাশি নিজের ভেতরের তীব্র...
ফুটবল দুনিয়ায় ব্রাজিল-আর্জেন্টিনার চিরবৈরিতা চিরন্তন, যেখানে এক পক্ষ অন্য পক্ষকে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয়। কিন্তু সেই ঐতিহাসিক শত্রুতার দেয়াল ভেঙে এবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার প্রশংসায়...
নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ১৬ থেকে ব্রাজিলের বিদায় এবং তার পরপরই বিশ্ব ফুটবল থেকে নেইমারের আকস্মিক অবসরের ঘোষণা, ফুটবল বিশ্বকে একেবারে নাড়িয়ে দিয়েছে। ১৯৯০ সালের পর এই প্রথম...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর