ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস নিয়ে ক্ষমা চাইলেন তানজিম

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫০ পিএম

বিতর্কিত ফেসবুক পোস্টের জন্য ক্ষমা চাইলেনজাতীয় দলের পেসার তানজিম হাসান সাকিব। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় সাংবাদিকদের এ খবর জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। 

তিনি জানান, এশিয়া কাপে অভিষেক হওয়া এই ক্রিকেটারকে সতর্ক করেছে বিসিবিও। প্রয়োজনে তাকে সাইকোলজিক্যাল হেল্পও করা হবে। 

তিনি বলেন, ওর (তানজিম) সঙ্গে আমরা কথা বলেছি। মিডিয়া বিভাগ থেকেও যোগাযোগ করা হয়েছে। তাকে আমরা বিষয়টি অবগত করেছি। ওই পোস্ট নিয়ে তার বক্তব্য হচ্ছে, কাউকে আঘাত করার জন্য এই পোস্ট দেওয়া নয়। সে নিজে থেকে পোস্ট দিয়েছে। কাউকে উদ্দেশ করে, কিছু টার্গেট করে এই পোস্ট দেওয়া হয়নি। এটা দেওয়ার কারণে যদি কারও আঘাত লেগে থাকে, তাহলে সে সেটার জন্য সরি দুঃখিত।

তানজিমের ফেসবুক পেজের বেশ কিছু পুরনো স্ট্যাটাস নিয়ে কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হচ্ছে। এর মধ্যে কর্মজীবী নারীদের হেয় করে দেওয়া একটি স্ট্যাটাসই বেশি সমালোচিত হচ্ছে।

এদিকে শুধু নারীবিদ্বেষী নয়, তানজিম অন্য একাধিক বিষয়ে বিতর্কিত স্ট্যাটাস দিয়েছেন। জাতীয় সংগীত গাওয়া ও জাতীয় দিবস পালন করা উচিত নয়, এমন পোস্ট দিয়েছেন তানজিম। 

ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস নিয়ে ক্ষমা চাইলেন তানজিম

এ ব্যাপারে জালাল ইউনুস বলেন, যখন একবার সে বলেছে, পোস্ট নিয়ে সে দুঃখিত, তার মানে সে দুঃখিত। সেটা সে অনুভব করেই বলেছে। আমরা তাকে ভবিষ্যতে সতর্ক থাকার জন্য বলেছি। সে কোন ধ্যাণধারনার অনুসারী সে বিষয়েও আমরা পর্যবেক্ষণ করবো।

তিনি বলেন, আপনারা জানেন সামনে বিশ্বকাপ আছে। ছেলেটা তরুণ, বয়সও কম। তাকে সতর্ক করে দেওয়া হয়েছে।

ফেসবুকে ওই পোস্টগুলোর জন্য তানজিমের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত, এ দাবির বিষয়ে জালাল ইউনুস বলেন, ক্ষমা সে আমাদের কাছে চেয়েছে। প্রকাশ্যের কথা বলা হয়নি। 

২০ বছর বয়সী তানজিম বিসিবির বয়সভিত্তিক প্রোগ্রাম থেকে আসা ক্রিকেটার। ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন এই পেসার।

একাত্তর/এসি

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর